× Banner
সর্বশেষ
সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান

মা হওয়ার আগে জেনে নিন কিছু জরুরী বিষয়

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: নারী জীবনের ভয়ঙ্কর ও চমৎকার অভিজ্ঞতা হচ্ছে মা হওয়া। কিন্তু তা অত সহজ নয়। অনেকের মনেই রয়েছে এ বিষয়ে অনেক ভয়। তাই কিছু নিয়ম মেনে চলা উচিত। আসুন জেনে নেই বিষয়গুলো:

১. শিশুদের পায়খানা-প্রস্রাব পরিষ্কারের বিষয়টি নিয়ে নতুন মা বা বাবা অনেক বেশি ঝামেলার মধ্যে পড়েন। অনেকেই বুঝে উঠতে পারেন না, কীভাবে এই কাজ ভালোভাবে করতে হবে। আর ঠিকমতো পরিষ্কারের অভাবে অনেক সময় শিশুর ঠান্ডা লেগে যেতে পারে। তাই এই কাজ কীভাবে করতে হয়, এটি আগে থেকেই জেনে রাখা জরুরি।

২. নতুন শিশু হলেও কিন্তু আপনার দৈনন্দিন কাজগুলো থেমে থাকবে না। তাই শিশু সামলানোর পাশাপাশি দৈনন্দিন কাজগুলো কীভাবে গোছাবেন, সেগুলো ভেবে রাখুন। প্রয়োজনে পরিবারের লোকজনের সাহায্য নিন।

৩. অনেক সময় শিশু জন্মের পর মায়েরা এক ধরনের বিষণ্ণতায় ভোগেন। একে ব্লু বেবি পিরিয়ড বলা হয়। তবে এক সপ্তাহ থেকে ছয় মাসের মধ্যে বিষয়টি কাটিয়ে ওঠা যায়।

৪. শিশু গর্ভে এলে শরীরে বেশ কিছু পরিবর্তন হয়। ওজন বাড়ে, পেটে স্ট্র্যাচ মার্কস পড়ে, পেট ফুলে যায়। এ বিষয়গুলোর সঙ্গে অভ্যস্ত হওয়ার মানসিকতা তৈরি করতে হবে।

৫. শিশুকে বুকের দুধ পান করানো খুব সহজ বিষয় নয়। ভালোভাবে শিশুকে বুকের দুধ পান করানোর জন্য কিছু পদ্ধতি শিখতে হয়। এ বিষয়ে আপনার চিকিৎসকের পরামর্শ নিন।

৬. অভিজ্ঞতা কম থাকার কারণে শিশুর যত্নের বিষয়টি নিয়ে অনেক মা-ই ছোটখাটো ভুল করে থাকেন। তবে এর জন্য নিজেকে সব সময় দোষারোপ করবেন না। শিশু লালন-পালনের বিষয়টি আসলেই অতটা সহজ নয়। তাই ধৈর্য ধরুন।


এ ক্যটাগরির আরো খবর..