× Banner
সর্বশেষ
রিটার্নিং কর্মকর্তারা কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল নির্বাচন নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি শুরু আজ বুধবার(১১ ফেব্রুয়ারি) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ ফেব্রুয়ারি বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা

মায়ের সহযোগিতায় সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ মায়ের সহযোগিতায় সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক কিশোরী (১৫)। নির্যাতিত ওই কিশোরীকে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ১১২ নম্বর ওয়ার্ডের গাইনি বিভাগে ভর্তি করা হয়েছে। পল্লবী মিরপুর সেকশন সাড়ে ১১-তে ওই ঘটনা ঘটে।

কিশোরীর নানা আব্দুল বাতেন জানান, ওই কিশোরীর যখন দুই মাস বয়স তখন মা রাশেদ আলম টিপু নামে এক যুবকের সঙ্গে চলে যায়। এরপর থেকে কিশোরী দক্ষিণ কেরানীগঞ্জে নানার সঙ্গে থাকতেন। কিশোরীর যখন ১০ বছর বয়স তখন মা গিয়ে তাকে নিয়ে আসে। বছর খানেক আগে পরকীয়ার জের ধরে রাশেদ আলম টিপুর সঙ্গে ওই কিশোরীর মার ঝগড়া হয়। তখন টিপু ওই কিশোরীর মাকে বলে, তোর মেয়েরে আমাকে দে, আমি আর বাইরে যাব না। তখন মা তার মেয়েকে সৎ বাবার সঙ্গে অনৈতিক কাজ করাতে বাধ্য করে। করতে না চাইলে ওই কিশোরীকে মারধরসহ না খাইয়ে রাখা হতো। একপর্যায়ে অতিষ্ট হয়ে ওই কিশোরী শুক্রবার পালিয়ে নানার কেরানীগঞ্জের বাসায় চলে আসে। পরে সে নানাকে সবকিছু খুলে বলে। নানা সব শুনে নির্যাতিত কিশোরীকে মঙ্গলবার ঢামেক হাসপাতালে ভর্তি করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, নির্যাতিত কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। পরে অভিযোগের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..