× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

মায়ের মৃতদেহের পাশে বসে কাঁদছে শিশু, মাকে বারবার ডাকছে

admin
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০১৯

মাটিতে মায়ের নিথর দেহ। পাশে বসে বছর দুয়েকের এক খুদে মেয়ে। মাকে বারবার ডাকছে। তবুও সাড়া মিলছে না। মায়ের সাড়া না পেয়ে কাঁদতে শুরু করে সে। শিশুকন্যার কান্নার শব্দেই ছুটে এলেন প্রতিবেশীরা। আগ্রার শাহগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটেছে। মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

প্রতিবেশীরা জানান, ওই মহিলা বিবাহিত। একটি ভাড়া ফ্ল্যাটে ছোট শিশু কন্যা আর নিজের প্রেমিকের সঙ্গেই থাকতেন তিনি। গত আড়াই বছর ধরে বছর তিরিশের এই বিবাহিতা তরুণী লিভ ইন সম্পর্কে ছিলেন এক যুবকের।

শাহগঞ্জ এলাকার স্টেশন হাউস অফিসার রাজেশ্বর ত্যাগী বলেন, মহিলার ঘাড়ে গভীর ক্ষতচিহ্ন রয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে খুন নাকি আত্মহত্যার ঘটনা এটি। তিনি বলেন,  শিশুকন্যার কান্নার শব্দ পেয়েই ছুটে আসেন বাড়িওয়ালা। তিনিই প্রথম পুলিশে খবর দেন। আসেন প্রতিবেশীরাও। কতক্ষণ ধরে মৃতদেহের সঙ্গে শিশুটি বসবাস করছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
মহিলার প্রেমিক ববি বাঘেলকে এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ফারুখাবাদের এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয়েছিল এই তরুণীর। কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক ভাল ছিল না। দু’ বছর আগে থেকেই প্রেমিকের সঙ্গে থাকা শুরু করেন ওই তরুণী। তরুণীর আত্মীয়দের তরফে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি বলেও জানিয়েছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..