× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

মায়ের পরকিয়া প্রেমে পূবালী ব্যাংক কর্মকর্তার হাতে শিশু নির্যাতন

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

বিশেষ প্রতিনিধি (ক্রাইম), মোঃ সোহেল রানা: মায়ের পরকীয়া প্রেমের মূল বাঁধা হয়ে রাজধানীতে মায়ের প্রেমিক ব্যাংক কর্মকর্তার হাতে শারিরীক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে তিন বছরের শিশু তাহ্সিনা তাবাস্সুম শ্রাবন্তী। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ায় বর্তমানে শের-ই-বাংলা নগরে অবস্থিত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা চলছে।

জানা যায় পূবালী ব্যাংক লিমিটেড-এর নবাবপুর রোড শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) জনাব মারুফ মোঃ মনোয়ারুল হক সরকারের খপ্পরে পড়ে শ্রাবন্তীর বাবা একই ব্যাংকের সিনিয়র অফিসার একই সাথে বসবাসের জন্য গত এপ্রিল-২০১৪ইং মাসে টিকাটুলীতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে উভয়ের পরিবার সহ বসবাস শুরু করেন। উক্ত বাসায় ওঠার পর থেকেই উক্ত মারুফ নিয়মিতভাবে তার স্ত্রীকে ১৫দিন ঢাকায় আর একমাস গ্রামের বাড়ি গাইবান্ধায় রাখেন। এইভাবে উক্ত মারুফ শ্রাবন্তীর মা দিলরুবা সুলতানা এমিলির সাথে পরকীয়া প্রেম গড়ে তোলে। পরে তার পরিকল্পনামাফিক ঢাকাতে সুচিকিৎসার সর্বোত্তম সুযোগ থাকা সত্ত্বেও মার্চ-২০১৫ইং মাসে জনাব মারুফ তার স্ত্রীকে সন্তান প্রসবের জন্য গাইবান্ধায় প্রেরণ করে এবং নভেম্বর মাস অবধি দীর্ঘ ৯ মাসের মধ্যে আর ঢাকায় আনে নাই।

মাঝে মাঝেই শিশু তাহ্সিনা তাবাস্সুম শ্রাবন্তী তার বাবার নিকট ভাঙ্গা ভাঙ্গা বাংলায় তার মায়ের পরকীয়া প্রেমের ঘটনা বুঝানোর চেষ্টা করলেও তার বাবা তার কথার অর্থ বুঝতে পারতো না। তখন থেকেই উক্ত মারুফ শিশু শ্রাবন্তীকে মারধোর করতো। তাদের অসামাজিক কাজে বিরক্ত করায় ও ভয়ে কান্নাকাটি করায় উক্ত মারুফ শিশুটিকে কখনো অন্য কক্ষে কখনো বাথরুমে আটকিয়ে রাখতো। কখনো বাসার বাইরে বের করে দিত আর শিশুটি সিঁড়িতে বসে বসে কাঁদত। মাঝে মাঝে শিশুটি জেদ ধরে ঘরের বাইরে যেতে না চাইলে তাকে বেদম প্রহার করতো। তার বাবা বাসায় আসলে সে মেঝেতে গড়িয়ে পড়ে চীৎকার করে কাঁদত। তার বাবা মনে করতেন যে, বাবার আসতে দেরি হওয়ার কারণেই সে কাঁদছে।
তখন আড়াই বছর বয়সী এতটুকু শিশু যে নরক যন্ত্রণা ভোগ করছিল, যে জেলখানার মধ্যে সারাদিন অতিবাহিত করতো তা তার বাবাকে বলতে পারে এতটুকু কথা সে বলতে শিখেনি। বাবাকে কিছু বোঝাতে সক্ষম না হয়ে সে পাগলের মতো চিৎকার করতো। শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় তার বাবা বাসায় থাকেন। কিন্তু দিলরুবা সুলতানার অত্যাচারে, অযৌক্তিক ঝগড়া, খারাপ ভাষা আর গালাগালিতে অতিষ্ট হয়ে তিনি মেয়েকে নিয়ে বাইরে ঘুরতে চলে যান। অনেকদিন ঝগড়াঝাটির এক পর্যায়ে শ্রাবন্তীর বাবা মানসিকভাবে ভেঙ্গে পড়ে হতাশ হয়ে পড়লে দিলরুবা সুলতানা শান্তনার সুরে তার স্বামীকে বলতো আচ্ছা আর ঝগড়া করবো না, তুমি শ্রাবন্তীকে নিয়ে বাইরে গিয়ে ঘুরে আসো মন ভাল হয়ে যাবে। শ্রাবন্তীর বাবা ঘুর্ণাখরেও ভাবেননি যে তার স্ত্রী তার ও তার প্রেমিকের পরিকল্পনামাফিক তাদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে তার পরকীয়া প্রেমিকের সাথে আনন্দে মেতে উঠবেন। কয়েকদিন পরপরই শ্রাবন্তীর মুখে খামচির দাগ এবং রক্ত দেখা যেত। শ্রাবন্তী তার বাবাকে বলতো, আব্বু তুমি আমাকে বাসায় একা রেখে গেছ, আমাকে সবাই মারে, হাত বেঁধে রাখে, তুমি আসো নাই, আমি ভয় পাইছি। তার বাবা বলতেন, কেন তোমার মা তো তোমার কাছে ছিল। শ্রাবন্তী বলতো, আম্মু ভাল না, আম্ম্ওু মারছে, আমি তোমার কাছে থাকতে চাই।

একদিন শ্রাবন্তী বেশি বিরক্ত করায় উক্ত মারুফ সাঁড়াশি দিয়ে তার ডান হাতের একটি নখ তুলে ফেলে। এ বিষয় নিয়ে উক্ত মারুফের সাথে শ্রাবন্তীর বাবার ব্যাপক মনোমালিন্য হয়।

গত ৮ সেপ্টেম্বর-২০১৫ইং তারিখে শ্রাবন্তীর বাবা রান্নাঘরে তার স্ত্রীকে উক্ত মারুফের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান। পরবর্তীতে শ্রাবন্তীর ছোট চাচা মোঃ কাওছার আলী ১১ সেপ্টেম্বর সন্ধে ৭.০০টার দিকে ভাইয়ের বাসায় গেলে তিনি রাস্তায় শিশু শ্রাবন্তীকে পাশের বাসার কেয়ারটেকারের শিশু কন্যা সুমাইয়ার সাথে খেলা করতে দেখেন। পরে তিনি শিশুটিকে কোলে নিয়ে বাসায় গেলে উক্ত দিলরুবা সুলতানাকে জনাব মারুফের সাথে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় দেখে ফেলেন। জনাব মারুফ পালাইয়া যায় আর দিলরুবা সুলতানা দেবরের পায়ে পড়িয়া বলে যে একমাত্র কন্যা সন্তানের মুখের দিকে তাকিয়ে সে যেন কাউকে এই ঘটনা না বলে। তাহলে তার তালাক হয়ে যাবে, মেয়েটি মা হারা হয়ে যাবে। পরের দিনই দিলরুবা সুলতানাকে মেয়েসহ তার বাবার বাড়ি শিবচরে দিয়ে আসা হয়। ইতিমধ্যে শ্রাবন্তীর বাবা মানিকনগরে একাই একটি বাসা ভাড়া নেন।

জানা যায় বিষয়টি শ্রাবন্তীর নানা বাড়ির লোকদের জানালে তারা ক্ষিপ্ত হইয়া উঠে। তারা শিশুটির বাবাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাবে বলে হুমকি দিয়ে যায়। নিরুপায় হয়ে শ্রাবন্তীর বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এমন পরিস্থিতিতে দাম্পত্য জীবন নিয়া সন্দিহান হয়ে পড়ায় এবং উক্ত স্ত্রীকে নিয়ে সারাজীবন অতিবাহিত করা অসম্ভব মনে হওয়ায় শ্রাবন্তীর বাবা তার উক্ত স্ত্রীকে তালাকের নোটিশ প্রেরণ করেন।

শ্রাবন্তীর স্বজনেরা বলেন, পূবালী পরিবারের সদস্য হয়ে একই ব্যাংকের অন্য একজন সদস্যের সহিত এরূপ বিশ্বাস ভঙ্গ করে, অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে পূবালী ব্যাংক লিমিটেড-এর নবাবপুর রোড শাখার জুনিয়র অফিসার (ক্যাশ) জনাব মারুফ মোঃ মনোয়ারুল হক সরকার তাহসিনা তাবাস্সুম শ্রাবন্তী ও তার পরিবারের ব্যাপক ক্ষতি সাধন করেছে। শিশু শ্রাবন্তী বর্তমানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। তার সম্মুখে উক্ত অসামাজিক কার্য সংঘটিত করায় সে মাঝে মাঝেই তার পরিবারের সদস্যদের নিকট উক্ত ঘটনা নিজের ভাষায় বলতে থাকে। যার ফলে একজন কন্যাশিশু এত ছোট বেলাতেই মানুষের আদিম অসভ্য ক্রিয়াকলাপ সম্পর্কে জানতে পেরে তার মধ্যে বিরূপ প্রভাব পড়েছে।

সরেজমিনে তাহসিনা তাবাস্সুম শ্রাবন্তীকে দেখতে গিয়ে দেখা গেল সে চুপচাপ, অনেকটা নির্বিকার। সে অপরিচিত লোক দেখলেই তার বাবার বুকের ভিতর মুখ লুকায়, কেউ কথা বলতে গেলে ভয়ে চিৎকার করে উঠে। অপরিচিত লোকের মুখের দিকে তাকাতে চায় না। তার দাদীর কাছে জানা যায় সে একটুও হাসে না, কোন কিছু দিয়ে তাকে খুশি করা যায় না, কোন কিছু নিয়ে খেলতে চায় না, কেউ কোলে নিতে গেলে কামড় দেয়, বিনা কারণে মেঝেতে গড়িয়ে পড়ে কান্নাকাটি করে।

দিলরুবা সুলতানার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে উক্ত মারুফ মোঃ মনোয়ারুল হক সরকার, জুনিয়র অফিসার (ক্যাশ), পূবালী ব্যাংক লিমিটেড, নবাবপুর রোড শাখা, ঢাকার সাথে যোগাযোগ করলে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন যে, এমিলির সাথে সে মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো। এমিলি তার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন কথা বললে সে তাকে শান্তনা দিত এর বেশি কিছু তার সাথে হয়নি। একদিন নাকি  হাতে নাতে নাকি ধরা পড়েছিলেন, জিজ্ঞেস করায় তিনি কোন উত্তর না দিয়ে এড়িয়ে যান।

এখানে উল্লেখ্য যে উক্ত মারুফ মোঃ মনোয়ারুল হক সরকার কয়েক বছর আগে ১২ বছর বয়সী শিশু ফারজানা হককে ফুসলিয়ে গোপনে বিয়ে করেছিলেন। নিরুপায় হয়ে উক্ত শিশুর দরিদ্র বাবা ফজলুল হক বিয়েটা মেনে নিয়েছিল। আরও জানা যায়, উক্ত মারুফের এক চাচা এম এ আউয়াল লালমনিরহাট জজ কোটের অতিরিক্ত জেলা জজ ছিলেন, কোটি কোটি টাকা দুনীতি করার ফলে তার চাকুরী চলে যায়।

মারুফের স্ত্রী ফারজানা হকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “গত ঈদুল আযহার সময় মারুফ আমাকে বলে গেছে যে, সে নাকি একজনকে পেয়ে গেছে, আমাকে নাকি তার আর দরকার নাই”। তিনি বলেন যে, মারুফ যে এতটা লম্পট বখাটে ছেলে তা তিনি আগে জানতেন না।

শ্রাবন্তীর দাদী বলেন, দিলরুবা সুলতানা এমিলি আমার ছেলে আর নাতনী শ্রাবন্তীর জীবনটা বিষিয়ে তুলেছে। আমি মারুফেরও বিচার চাই, এমিলিরও বিচার চাই। আমার নিরীহ ছেলেটার নামে তারা মিথ্যা মামলা দিয়েছে। আর মারুফ নানাভাবে আমাদেরকে ভয়ভীতি দেখাইয়া তার বিরুদ্ধে মামলা না করার হুমকি দিতেছে। আমি দেশের মানুষদেরকে আমার ছেলে আর নাতনীর পাশে দাড়ানোর অনুরোধ করছি।

শ্রাবন্তীর বাবা বলেন, ”আমার সাবেক স্ত্রীর করা একাধিক মিথ্যা মামলা মাথায় নিয়ে আমাকে ও আমার মা সহ পরিবারের সবাইকে পালিয়ে বেড়াতে হচ্ছে” তদূপরি উক্ত মারুফ মোঃ মনোয়ারুল হক সরকার ও তার চাচা আউয়াল সরকারের বিভিন্ন প্রকার হুমকিতে আরও আতঙ্কগ্রস্থ হয়ে স্ব-পরিবারে অসহায় অবস্থায় নিপতিত হয়েছি।

যেকোন প্রতিষ্ঠানে চাকুরীতে যোগদানের সময় “আমার জানামতে ……… ব্যক্তি কোন প্রকার অসামাজিক কর্মকান্ডে জড়িত নহে” এই মর্মে একটি চারিত্রিক সনদপত্র জমা না দিয়ে চাকুরীতে যোগদান করা যায় না, কাজেই চাকুরীতে কর্মরত থাকাকালে কারও নৈতিক/চারিত্রিক স্খলনের মাধ্যমে অসামাজিক কর্মকান্ডে জড়িত হলে তিনিও চাকুরীর যোগ্যতা হারান। অথচ উক্ত মারুফ মোঃ মনোয়ারুল হক সরকার এখনো বহাল তবিয়তে পূবালী ব্যাংক লিমিটেড-এর নবাবপুর রোড শাখায় দিব্যি চাকুরী করে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..