× Banner
সর্বশেষ
নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের – ভূমিমন্ত্রী মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মায়াপুর শ্রীচৈতন্য মঠের আচার্য্যপাদ বিরহ মহা মহোৎসব

admin
হালনাগাদ: শনিবার, ২৭ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আকর মঠরাজ মায়াপুর শ্রীচৈতন্য মঠের আচার্য্যপাদ ত্রিদণ্ডীস্বামী শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান যতি গোস্বামী মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট উপলক্ষে বিরহ মহা মহোৎসব।

আজ ২৭শে জানুয়ারী শনিবার সকাল ১০ঘটিকায় রাজধানীর গেণ্ডারিয়া থানাধীন নারিন্দা শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠে অনুষ্ঠিত হচ্ছে।

দিনব্যপী বিশেষ অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১০টায় আচার্য্যপাদের জীবন চরিত সম্বন্ধে আলোচনা, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টায় শ্রীশ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারীর আরতি কীর্তন ও শ্রীমন্দির পরিক্রমা এবং সন্ধ্যা ৭টায় বিশেষ অনুষ্ঠান, আচার্য্যপাদের উপর ডকুমেন্টারি প্রদর্শন।

আচার্য্যপাদের জীবন চরিত সম্বন্ধে আলোচনা করেন তদীয় সুযোগ্য শিষ্য শ্রী সুনীতি নন্দন দাসাধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীশ্রী মাধ্ব গৌড়ীয় মঠের সভাপতি গিরিধারী লাল মোদী, সাধারণ সম্পাদক উৎপল কুমার রায়, অসংখ্য শিষ্যবৃন্দসহ অগণিত ভক্ত।

উল্লেখ্য, গত ১৮ই জানুয়ারি ২০১৮ ইং তারিখে আকর মঠরাজ মায়াপুর শ্রীচৈতন্য মঠের আচার্য্যপাদ ত্রিদণ্ডীস্বামী শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান যতি গোস্বামী মহারাজ নিত্যলীলায় প্রবিষ্ট করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..