মাহিলাড়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

মাহিলাড়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২০২৫ অর্ত বছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য সর্বমোট আয় দেখানো হয়েছে ২ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৮১৭ টাকা। ত ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ২৬ লাখ ৮৪ হাজার ৪১৭ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭ লাখ ৩১ হাজার চারশ’ টাকা।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধা, ইউপি সদস্য মিজানুর রহমান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম সরদার, লোকমান হোসেন আকন্দ প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।