মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫

মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৫

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি মালয়েশিয়াতেও ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। প্রবাসীদের মধ্যে দিন দিন আতঙ্ক বেড়েই চলেছে।

এতে দেশটির স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়িকভাবেও ক্ষতির মুখে পড়েছেন তারা।

প্রবাসী এক বাংলাদেশি বলেন, আমরা প্রবাসী বাংলাদেশিরা চরম আতঙ্কের মধ্যে আছি। সামান্য সর্দি-কাশি হলেও ভীষণ চিন্তায় পড়তে হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে। আগের মত পর্যটক আসছে না।

যদিও করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে আরও জোরালো পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ মন্ত্রণালয়।

মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক নূর হিশাম আব্দুল্লাহ জানিয়েছেন, আমরা আমাদের প্রত্যেকটা প্রদেশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়ায় হাসপাতাল নির্দিষ্ট করে দিয়েছি। যাতে যে কোন দেশের নাগরিক করোনাভাইরাস উপসর্গ প্রকাশ পেলে বা আক্রান্ত হলে চিকিৎসা নিতে পারে। তার এসব নিয়ে আতঙ্কিত কিংবা দুশ্চিন্তার কারণ নেই। ভাইরাস প্রতিরোধে সবাইকে সতর্ক হতে হবে।

এদিকে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্বাভাবিক জীবনযাপনের পরামর্শ দিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের এই কর্মকর্তা।

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার লেবার কাউন্সেলর মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল জানান, করোনা ভাইরাস জনিত রোগ নির্ণয় থেকে শুরু করে যাবতীয় চিকিৎসার জন্যে মালয়েশিয়া সরকার হাসপাতাল নির্ধারণ করে দিয়েছে। তাই দুঃচিন্তা বা আতঙ্কগ্রস্ত না হবার জন্যে সবাইকে আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে আমাদের যে জরুরি নাম্বারগুলো রয়েছে সেগুলোতে ফোন দিয়ে তথ্য জেনে নিতে পারেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।