বিচারপতি ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিমের মাতা নাজমা রহিমের ইন্তেকালে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বিচারপতি ইনায়েতুর রহিম ও হুইপ ইকবালুর রহিমের মাতা নাজমা রহিমের ইন্তেকালে পররাষ্ট্রমন্ত্রীর শোক

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, সংবিধানের অন্যতম প্রণেতা, স্বাধীনতা পদকে ভূষিত সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের সহধর্মিণী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির মাতা নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে নাজমা রহিমের ইন্তেকালের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পররাষ্ট্রমন্ত্রী হাছান তাঁর শোকবার্তায় বলেন, মরহুমা নাজমা রহিম তাঁর পুত্র বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম এমপি, কন্যা ডাঃ নাদিরা সুলতানা, ডাঃ নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা ও নাজিলা সুলতানার জীবনে সাফল্যের কারিগর হিসেবে তিনি রত্নগর্ভা “স্বপ্নজয়ী” মায়ের সম্মাননায় ভূষিত হন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুর গোর-এ- শহীদ বড় ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ্ মাঠে প্রথম জানাযা এবং দুপুর ২ টায় মরহুমার গ্রামের বাড়ী দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমা নাজমা রহিমের দাফন কার্য সম্পন্ন হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।