× Banner
সর্বশেষ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৪০৩ জন হাজি, ইন্তেকাল ৪৯ বেনাপোলে গর্ভধারিনী মা ও বোনকে মারধর করে রাতে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ; থানায় মায়ের লিখিত অভিযোগ বৃক্ষরোপণে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা, বিতরণ হবে ১৬ লাখ ২৮ হাজার চারা শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর – প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নবম পে স্কেল: বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা, বাড়ছে ৫০ শতাংশ বেতন ত্রয়োদশ জাতীয় সংসদের ৯.৩৮ লাখ কোটি টাকার রেকর্ড বাজেট ঘোষণা কাল আজ বুধবার (১০ জুন) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী

পিঁ আই ডি

মালয়শিয়াতে চট্টগ্রামের শিল্পী ড্যানি হুসাইনের চিত্র প্রদর্শনী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
শিল্পী ড্যানি হুসাইনের চিত্র প্রদর্শনী

শিল্পীর নাম ড্যানী হুসাইন। চট্টগ্রাম সিটির চান্দগাঁও আবাসিক এলাকায় থাকেন। মালয়শিয়ার বিখ্যাত সওকারওয়া আর্ট গ্যালারি সম্প্রতি অনলাইনে ৫৫টি দেশের সাড়ে ৫০০ শিল্পী নিয়ে চিত্র প্রদর্শনী, মেলা, ও আন্তর্জাতিক আর্ট প্রতিযোগিতার আয়োজন করে। সওকারওয়া আর্ট গ্যালারির কর্ণধার ডক্টর নিশা ওমর। মালয়শিয়াতে চট্টগ্রামের শিল্পী ড্যানি হুসাইনের চিত্র প্রদর্শনী

শিল্পী ড্যানী হুসাইন বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেন। তার সাড়ে চার হাজার ঘন্টার কারুকাজ করা আটটি শিল্পকর্ম অসামান্য অবদান ও অনবদ্য সৃষ্টির জন্য নির্বাচিত হয় ও ভুয়সী প্রশংসা পায়। আটটি শিল্প কর্মের নাম অপ্সরী দ্যা এইট সিস্টার্স বা আট বোন অপসরী। এক্রেলিক মাধ্যমে আঁকা ৪০ বাই ৪৬ ক্যানভাসে। শিল্পী এ ছবিগুলো তার নিজের একটি অপ্রকাশিত রূপকথার আদলে সৃষ্টি করেছেন। মূলত খুমের, বালিনিজ, জাভানিজ, থাই, চাইনিজ কৃষ্টি, বুড্ডিজম ও পৌরাণিক বিশ্বাসের ভিত্তিতে এ রূপক আটটি বালিকার নান্দনিকভাবে উপস্থাপন করেছেন তিনি।

ড্যানী হুসাইনের এটি প্রথম পেইন্টিং ও প্রথম আর্ট প্রদর্শনী। মালয়শিয়ার এ আয়োজনে বাংলাদেশ থেকে তিনি একজনই সুযোগ পেয়েছেন। তার কাজের ভিডিও এবং সাক্ষাৎকার মালয়শিয়ায় অনলাইনে প্রদর্শিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..