× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেস্ক

মালয়েশিয়া অভিবাসন বিরোধী অভিযানে বাংলাদেশি ৩৭৭সহ আটক ৭৭০

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
মালয়েশিয়া অভিবাসন বিরোধী অভিযান

কুয়ালালামপুরে অভিবাসন বিরোধী বড়সড় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ‘অপস বেলাঞ্জা’ নামে পরিচিত এ অভিযানে মঙ্গলবার মধ্যরাতে বুকিত বিনতাং এলাকায় ৭৭০ জন অনিবন্ধিত অভিবাসীকে আটক করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এদের মধ্যে ৩৭৭ জনই বাংলাদেশি বলে জানা গেছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়ার পর্যটনকেন্দ্রিক এলাকা বুকিত বিনতাংয়ে এ অভিযান পরিচালনা করা হয়। খবর নিউ স্ট্রেইট টাইমসের।

আটকদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ২৩৫ জন, ভারতের ৫৮ জন, নেপালের ৭২ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় প্রতিদিনই আমাদের অভিযান পরিচালিত হয়। অভিযোগ ছিল, এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রস্থল। বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্রের অপব্যবহারসহ বিভিন্ন কারণে তাদের আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এ অভিযানে ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। অভিযানকালে মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়; এদের মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয় নাগরিক ছিলেন।

বাসরি বলেন, অভিযানের সময় কয়েকজন প্রবাসী দোকানে লুকানোর চেষ্টা করেন এবং কেউ কেউ ছাদে উঠে যায়। তবে পুরো এলাকা ঘিরে রাখায় তারা শেষ পর্যন্ত ধরা পড়েন।

অভিযানে একটি অবৈধ জুয়ার কেন্দ্রও শনাক্ত করা হয়, যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আটজন বিদেশিকে জুয়ারত অবস্থায় আটক করা হয়।

আটকদের সবাইকে পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(৩), ১৫(৪) এবং প্রবিধান ৩৯(বি) অনুযায়ী তদন্ত চলছে।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক জানান, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন করা হবে, যেন নিয়োগকর্তারা অনুমোদিত বিদেশিকর্মী কোটা মেনে চলেন।


এ ক্যটাগরির আরো খবর..