× Banner
সর্বশেষ
মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জুলাই শহীদ-আহতদের পরিবারকে সুখবর দিলেন ভূমিমন্ত্রী নড়াইলে জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি  পাইকগাছায় গাজাসহ আটক এক জনের ৬ মাসের কারাদণ্ড পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে কৃষি ক্যাম্পাসের নামকরণের দাবিতে স্মারকলিপি ১৭ বছরে একটি সরকার ক্ষমতায় থেকে লুটপট করে বাংলাদেশ থেকে ২৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে -এসএম জিলানী  গরের বাংলাদেশ সফরের সমাপ্তি, সম্পর্ক জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

ডেস্ক

মার্টিনেজকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্টিনার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
মার্টিনেজকে ছাড়াই দল ঘোষণা করেছে আর্জেন্টিনার

কিছুদিন আগেই আর্জেন্টিনার গণমাধ্যম জানিয়েছিল, দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে আসন্ন প্রীতি ম্যাচে বিশ্রাম দিতে পারেনি কোচ স্ক্যালোনি। সেই তথ্য এবার সত্য প্রমাণিত হলো। অভিজ্ঞ মার্টিনেজকে ছাড়াই দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ সময় আজ  শুক্রবার (৭ নভেম্বর) মধ্যরাতে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়ে যাওয়ায় সেই অঞ্চলের দেশগুলো প্রীতি ম্যাচ খেলছে। চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে তারা। দলে এমি মার্টিনেজ ছাড়াও বেশকিছু অভিজ্ঞ ফুটবলার বাদ পড়েছেন।

স্থানীয় ফুটবলারকে এবারের প্রীতি ম্যাচের জন্য না ডাকার সিদ্ধান্তে সম্মতি ছিল কোচ স্ক্যালোনিরও। ফলে গত উইন্ডোতে খেলা স্কোয়াডের লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), গঞ্জালো মন্টিয়েল ও লাউতারো রিভেরো (রিভার প্লেট) এবং মার্কাস আকুনা এই দলে নেই। এবার প্রথমবারের মতো আলবিসেলেস্তে জাতীয় দলে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, ‍জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি এবং ম্যাক্সিমো পেরোনে। এ ছাড়া ভ্যালেন্টিন বার্কোকে দলে ফেরানো হয়েছে।

জোয়াকিন পানিচেল্লি বর্তমানে স্ট্রাসবার্গে খেলেন। ৬ ফুট ২ ইঞ্চির এই স্ট্রাইকার চলতি মৌসুমে ৯ গোল করেছেন। ১৯ বছর বয়সি জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি বর্তমানে খেলছেন পর্তুগালের ক্লাব বেনফিকায়। এরই মধ্যে একটি গোল ও ২টি অ্যাসিস্টও করেছেন তিনি।

এদিকে অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে আছেন অধিনায়ক লিওনেল মেসি, ডি পল, ম্যাক অ্যালিস্টাররা। দলে এমি মার্টিনেজ না থাকায় বেনিতেজ ও রুল্লির মাঝে এখন কোচ কাকে খেলান সেটাই দেখার বিষয়।

গোলরক্ষক: জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, জুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো
মিডফিল্ডার: অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, থিয়াগো আলমাদা, ম্যাক্সিমো পেরোনে, নিকোলাস পাজ
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, জিওলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেজ, জিয়ানলুকা প্রেস্টিয়ানি, জোয়াকিন পানিচেল্লি।


এ ক্যটাগরির আরো খবর..