× Banner
সর্বশেষ
যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে জ্যাপফা পিটিই-এর আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া

নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে

ACP
হালনাগাদ: বুধবার, ১১ মার্চ, ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০৩ এর অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম নিয়ে MV. CALYPSON জাহাজটি মোংলা বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।

বাংলাদেশ ইতোমধ্যে জি টু জি ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করছে। জি টু জি-০১ এবং ০২ চুক্তির আওতায় আমদানিকৃত সকল গম দেশে পৌঁছেছে।

উল্লেখ্য, জি টু জি-০১ মোতাবেক ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি টু জি-০২ মোতাবেক ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ মেট্রিক টন গম দেশে এসেছে । দেশে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন কিন্তু উৎপাদন হয় ১০ লাখ মেট্রিক টন। এই বিশাল ঘাটতি পূরণের জন্য সরকারি বেসরকারি পর্যায়ে অবশিষ্ট গম বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..