× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

মারা গেলেন মীনা কার্টুনের রূপদানকারী রাম মোহন

admin
হালনাগাদ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষামূলক ও জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার রূপদানকারী ‘ফাদার অফ ইন্ডিয়ান অ্যানিমেশন’ রাম মোহন (৮৮) মারা গেছেন।

ভারতের অ্যানিমেশন বিষয়ক ওয়েবসাইট অ্যানিমেশন এক্সপ্রেস এ তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় অ্যানিমেশন জনক কার্টুনিস্ট রাম মোহন বৃহস্পতিবার মারা যান। খবর অ্যানিমেশন ম্যাগাজিন ডটকমের।

ভারতের অ্যানিমেশন ইন্ডাস্ট্রির যাত্রা একরকম তাঁর হাত ধরেই শুরু বলা জেতে পারে । বাংলাদেশের মানুষ তাঁকে চেনেন তাঁর সৃষ্টি মীনা চরিত্রটি দিয়ে।

১৯৫৬ সালে খ্যাতনামা এ কার্টুনিস্টের ভারতীয় চলচ্চিত্রের জগতে কর্মজীবন শুরু করেন। ১৯৬৮ সালে তিনি চলচ্চিত্র বিভাগ থেকে সরে দাঁড়ান, কাজ শুরু করেন প্রসাদ প্রোডাকশনের অ্যানিমেশন বিভাগের প্রধান হিসেবে। ১৯৭২ সালে নিজের প্রতিষ্ঠান রাম মোহন বায়োগ্রাফিক্স চালু করেন।

১৯৯০-এর দশকে উপমহাদেশের মেয়েদের অধিকার সুংসহত করার লক্ষ্য মীনা কার্টুন প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ। তার রঙ তুলিতেই ফুটে ওঠে মীনা কার্টুনের সবার পছন্দের রূপটি।


এ ক্যটাগরির আরো খবর..