ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা

ক্রিকেটার নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা

ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা হয়েছে।

২৪ ফেব্রুয়ারি বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

এবারের ভালোবাসা দিবসে প্রেমিকা তামিমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তামিম।  পরিকল্পনামাফিক জমকালো উদযাপনে বিয়েটাও করে ফেলেন।

বিয়ের সপ্তাহ না গড়াতেই তামিমার আগের স্বামী রাকিব হাসান থানায় জিডি করেন। রাকিবের অভিযোগ, তামিমার সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছেন তিনি। তাদের ৮ বছরের কন্যাসন্তান রয়েছে। এটা জেনেও নাসির তার স্ত্রীকে বিয়ে করেছে। বিয়ের আগে তামিমা তাকে ডিভোর্স দেননি।

শুধু তাই নয়, ‘ব্যাড বয়’ খ্যাত নাসিরকে বিয়ে করার আগে আরও একজনের সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন তাম্মি। তার সঙ্গে সংসারও পেতেছিলেন। কিন্তু ছয় মাস সংসার করার পর ফিরে আসেন। এরপর নতুন করে নাসিরের সঙ্গে সম্পর্কে জড়ান সৌদি এয়ারলাইন্সের এ বিমানবালা।

আদালত–সংশ্লিষ্ট সূত্র বলছে, ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে দণ্ডবিধির ৪৯৪, ৪৯৭ ও ৪৯৮ ধারায় অপরাধ করার অভিযোগ আনা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেছেন। তবে বেলা দেড়টা পর্যন্ত কোনো আদেশ দেননি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।