× Banner
সর্বশেষ
চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত মাদারীপুরে পেঁয়াজের বাম্পার ফলন: ‘কালো সোনা’ ঘিরে স্বপ্ন বুনছেন কৃষকেরা ভারত থেকে ২ নারীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত

মামলার ফাঁদে দুই খান

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ উঠেছে শাহরুখ ও সালমানের খানের নামে। ভারতের স্থানীয় একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। আগামীকাল ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।

টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালক সালমান খান। অনুষ্ঠানটি স্বাভাবিকভাবেই বেশ জনপ্রিয়, সুতরাং এই অনুষ্ঠানে প্রায় পর্বেই বড় তারকারা বিভিন্নভাবে হাজির হন নিজেদের কোনো ছবির প্রচারণার কাজে।

এমনই একটি প্রচারণায় উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান। সেখানে দেখা যায়, একটি মন্দিরের ভেতরে জুতো পায়ে দাঁড়িয়ে কথা বলছিলেন দুই বন্ধু। ব্যস! তাতেই কট্টরপন্থীরা তুলকালাম লাগিয়ে দিল। বিষয়টি শেষ পর্যন্ত আদালত পর্যন্ত গড়ায়।

হিন্দু মহাসভার মিরাট ইউনিটের প্রেসিডেন্ট ভরত রাজপুত অভিযোগের বিষয়ে বলেন, “গত বছরের ডিসেম্বরে ‘কালারস’ টেলিভিশন চ্যানেলে ‘বিগ বস’ অনুষ্ঠানের একটি পর্বে শাহরুখ খান ও সালমান খানকে দেখা যায়। সেখানে তারা একটি কালীমন্দিরে পায়ে জুতো পরে অবস্থান করছিলেন।” এ বিষয়ে মিরাটের জেলা ম্যাজিস্ট্রেটকে একটি লিখিত অভিযোগ এবং ‘কালারস’ কর্তৃপক্ষকেও ইমেইল করা হয়েছে বলে জানান রাজপুত।

রাজপুত আরো জানান, ‘মন্দিরে জুতো পায়ে নিয়ে প্রবেশ করার বিষয়টি মানুষের ধর্মীয় অনুভূতিকে অসম্মান করে। এ বিষয়ে অবহিত করার পর চ্যানেল বা পুলিশ যখন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, তখনই চ্যানেলের বিরুদ্ধে এবং সেই সঙ্গে সালমান ও শাহরুখের বিরুদ্ধে অভিযোগ জ্ঞাপন করা হয়েছে আদালতে।’

আগামীকাল ১৮ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..