× Banner
সর্বশেষ
দেশের সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক বাংলাদেশ-সৌদি সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে চায় সরকার -প্রধানমন্ত্রী প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য – পানি সম্পদ মন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে – প্রধানমন্ত্রী সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে – প্রধানমন্ত্রী ‎ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান সংগীত কর্মসূচি শুরু সেতু বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হচ্ছে

মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে -পরিকল্পনামন্ত্রী

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার নির্দেশ দিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী আজ রংপুর বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন। রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ পর্যালোচনা সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, প্রকল্প পরিচালকদের প্রকল্প এলাকায় থেকে প্রকল্প বাস্তবায়ন করতে হবে এবং প্রকল্পের মান নিয়ে জনমনে যাতে কোনো সংশয় না থাকে তার দায়িত্ব প্রকল্প পরিচালকদেরকেই নিতে হবে। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে যাতে এর সুফল জনগণ ভোগ করতে পারে।

উল্লেখ্য, রংপুর বিভাগে বাস্তবায়নাধীন ৪৭টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে প্রাক্কলিত ব্যয় ১২ হাজার ৩৯ কোটি ৩২ লাখ, যার মধ্যে ২০১৮-২০১৯ অর্থবছরের বরাদ্দ ১ হাজার ৭২৪ কোটি ৫৮ লাখ।

বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় অন্যান্যের মধ্যে আইএমইডির সচিব আবুল মনসুর মোঃ ফয়েজউল্লাহ, পরিকল্পনা কমিশনের সদস্য আবুল কালাম আজাদ, বাংলাদেশ পরিসংখ্যান বুরোর মহাপরিচালক ড. কৃষ্ণা গায়েন, আইএমইডির ঊর্ধ্বতন কর্মকর্তা, রংপুর বিভাগের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী সৈয়দপুর বিমানবন্দর হতে রংপুর যাওয়ার পথে মহাসড়কের পাশে নির্মাণাধীন রংপুর পল্লী উন্নয়ন একাডেমির বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেন।


এ ক্যটাগরির আরো খবর..