× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

মানুষের সঙ্গে কথা বলবে কুকুর!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জর্জিয়া টেক ব্রেইনল্যাব-এর প্রতিষ্ঠাতা এবং পরিচালক মেলোডি মুর জ্যাকসন সম্প্রতি কুকুদের পরার জন্য প্রযুক্তি নির্ভর ভেস্ট তৈরি করেছেন। আর এতে থাকা সেন্সরটি সহজেই চালু করে স্বয়ংক্রিয় অডিও বার্তা পাঠানোর মাধ্যমে সাহায্যের জন্য মানুষের সঙ্গে কথা বলতে পারবে কুকুর।

প্রায়ই সহায়তা পেতে যোগাযোগ করতে হয় এমন কুকুরদের জন্য এটি বিপুল সম্ভাবনা নিয়ে আসতে পারে। যেমন কুকুর এর মালিক অচেতন হয়ে পড়লে, কুকুর এই পদ্ধতি ব্যবহার করে সহজে পথচারীর কাছ থেকে সাহায্য পেতে পারে। প্রযুক্তি নির্ভর ভেস্টটি থেকে একটি অডিও বার্তায় কুকুর অন্য কাউকে জানাবে, ‘এক্সকিউজ মি, আমার মালিক এর আপনার মনোযোগ প্রয়োজন’।

শুধু তাই নয়, অনুসন্ধান এবং উদ্ধার অভিযানে যেসব কুকুর নিয়োজিত, তারা এর মাধ্যমে কারো খোঁজ পাওয়া মাত্রই জিপিএস চিহ্নিত করে বার্তা পাঠাতে পারবে।

এছাড়া অন্য উপায়েও যোগাযোগ করতে পারবে। উদাহরণস্বরূপ, কখনো কুকুর তৃতীয় পক্ষের ব্যক্তির সঙ্গে যোগাযোগ না করে, এর মাধ্যমে মালিকের সঙ্গেও যোগাযোগ করতে পারবে।

জ্যাকসন তার একটি সাক্ষাৎকারে একটি প্রত্যক্ষ দৃশ্যের বরাত দিয়ে বলেন, ‘একদা একটা কুকুর তার অন্ধ মালিককের সঙ্গে যাত্রা পথে থেমে গিয়ে একটি দূর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল কারণ পথটি ছিল ভেজা, যা তার অন্ধ মালিক লাঠি দিয়ে শনাক্ত করতে পারেনি।’

জ্যাকসন জানান, প্রযুক্তি নির্ভর ভেস্ট সহজে কুকুরকে তার মালিকের এমন অবস্থায় রুট পরিবর্তন করতে সাহায্য করতে পারবে।

নতুন এই প্রজেক্টটি সম্পর্কে জ্যাকসন বলেন, ‘আমরা গবেষণা চালিয়ে যাচ্ছি। আরো গবেষণা করে দেখছি যে এই সেন্সরকে ব্যবহার করে আরো কোন কোন সেবা কুকুরের কাছ থেকে পেতে পারি।’


এ ক্যটাগরির আরো খবর..