× Banner
সর্বশেষ
হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর শিক্ষামন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়া ও চীনের প্রতিনিধিদলের পৃথক সৌজন্য সাক্ষাৎ

পিআইডি

মানু‌ষের ভোগান্তি ৩ মাসের মধ্যে অনেক লাঘব হবে -শিল্পমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
মানু‌ষের ভোগান্তি

আমরা সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছি। ব্যবসায়ীদের আমরা কোনোভাবেই নীতিমালার মধ্যে আনতে পারিনি তারা বেশি সুযোগ নিচ্ছেন। তবে মানু‌ষের ভোগান্তি কমানোর জন্য চেষ্টা করছি। আগামী ৩ মাসের মধ্যে অনেক কষ্ট লাঘব হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শুক্রবার (২৬ আগস্ট) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ বলেন, দেশে সারের কমতি নেই। আমাদের নিজস্ব উৎপাদন রয়েছে। বিশ্বে যতই খারাপ অবস্থা হোক, বাংলাদেশে অভাব হবে না।

তিনি বলেন, বিশ্ববাজারে মন্দা আছে। আমরা তাদের সঙ্গে সমন্বয় করে চলতে চেষ্টা করব। যে পরিস্থিতিই সৃষ্টি হোক কৃষিকে আমরা বাঁচিয়ে রাখব।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সচিব জাকিয়া সুলতানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..