× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করছে সরকার

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: দেশের মানুষের জীবন- মান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। উন্নয়নের সাথে বিদ্যুতের চাহিদা যেমন বাড়ছে তেমনি সেসব চাহিদা পুরন করে পীরগঞ্জকে আলোকিত করা হচ্ছে। সে সাথে শিক্ষার্থীদের লেখাপড়া করার জন্য সব ধরনের সুযোগ সুবিধে বৃদ্ধিসহ গত দেড় বছরে এ উপজেলায় ৪৫হাজার গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।

আগামী ২০১৮ সালের মধ্যে পীরগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া হবে। শুক্রবার বিকেলে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর মাঠে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজিত নতুন ১৪ হাজার ৫’শ গ্রাহকের মাঝে বিদ্যুত সংযোগের উদ্বোধনকালে জাতীয় সংসদের স্পিকার ২৪-রংপুর, পীরগঞ্জ-৬ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি- আলহাজ্ব মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার মঈন উদ্দিন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার বিশেষ অতিথি ছিলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সম্পাদক-রেজাউল করিম রাজু, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আ’লীগের সহ- সভাপতি মোনায়েম সরকার মানু, সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন সর্দার, সম্পাদক তাজিমুল ইসলাম শামীম প্রমূখ। এর আগে তিনি রংপুর পল্লী বিদ্যুত সমিতি-১ এর আয়োজনে ডিজিটাল পদ্ধতিতে উপজেলার বাকী ২৬১টি গ্রামে ১৪ হাজার ৫শ পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন, শাহ আব্দুর রউফ কলেজ, সাল্টি সমস দীঘি আদর্শ উচ্চ বিদ্যালয়ের নব- নির্মিত একাডেমিক ভবন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের অফিস, পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ভবনের উদ্বোধন, ভেন্ডাবাড়ি ডিগ্রী কলেজ, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এবং বাজিতপুর আমিনিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন, বিরটান (বিআইআরটিএএন) রংপুর রিজিওনাল ষ্টেশনের পীরগঞ্জে অফিস ভবন ও মাদারপুর-চেরাগপুর সড়কের ২ দশমিক ২০ কিলোমিটার চেইনেজে আখিরা খালের উপর ৩৯ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি ফলক উন্মোচন করনে।

এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামুল্যে ২শ’৪০ জন কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা ও মুগডাল বীজ এবং কীটনাশক সারসহ পিইডিপি-৩’র অর্থায়নে প্রাথমিক বিদ্যালয়ের ১৫জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার, চশমা ও হিয়ারিং এইড বিতরণ ও সমাজসেবা অধিদপ্তরের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্ত ১৮৩ পরিবারের মাঝে ৫লক্ষ টাকার বিশেষ অনুদান চেক এবং আয় বদ্ধক কর্মসূচীর আওতায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ১১১জনকে ঋনের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা, উপজেলা আওয়ামীলীগের সকল সদস্যসহ সহযোগী সংগঠনের নেতা- কর্মী, সমর্থক, সকল সরকারি- বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..