অসীম কুমার, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা উচ্চ কোভিড-১৯ উচ্চ ঝুঁকিতে থাকলেও কোথাও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব । ৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নন্দীগ্রাম উপজেলা। নন্দীগ্রাম উপজেলাতে ছোট-বড় সবমিলিয়ে রয়েছে ২৬ টি হাট-বাজর।
উপজেলার সকল হাট-বাজরে একই চিত্র। কোথাও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরুত্ব। এমনকি উপজেলা সদরেও একই চিত্র। মার্কেট খোলা থাকে রাত ৮ টা পর্যন্ত। কেনাকাটাতে মানা ইচ্ছেনা সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। হাট-বাজরে সামাজি দূরত্ব নিশ্চিত করণের জন্য কাঁচা-বাজার খোলা মাঠে নিয়ে যাওয়া হলেও তা এখন পূর্বের অবস্থায় ফিরে এসেছে। ফলে হাট-বাজারে বাড়ছে ভিড়,বাড়ছে করোনা সংক্রমন ঝুঁকি।
এদিকে গত ২৪ ঘন্টায় নন্দীগ্রামে করোনা শনাক্ত হয়েছে আরো ১ জন। এ নিয়ে নন্দীগ্রাম উপজেলা মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জন। গত ২৪ জুন,এ উপজেলাতে একদিনে সর্বোচ্চ শনাক্ত হয় ১০ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছে মোট ৮ জন ও মারা গেছে ১ জন।
করোনা ও নন্দীগ্রাম পরিস্থিতি নিয়ে কথা হয়, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শারমিন আখতার এর সঙ্গে।
তিনি জানান,আমরা সবসময় পরিস্থিতি মনিটরিং করছি এবং আইন অমান্যকারিদের করা হচ্ছে জরিমানা।
তিনি আরো জানান, নন্দীগ্রাম উপজেলাবাসীকে ঘরে রাখতে ও তাঁদের মধ্য যাতে কোভিড-১৯ ব্যপকভাবে না ছড়ায় তার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন। একইসাথে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের মাধে অনুদান ও খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।


