নিজস্ব প্রতিনিধি॥ আজ ২৫ শে জুন সাংবাদিক কামরুজ্জামান শাহীনের পিতা শশীভূষণ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শশীভূষণ মাধ্যামিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক বৃহত্তর চরমানিকা ইউনিয়নের ইউপি সদস্য বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী মরহুম মো. ইসহাক মাষ্টারের ১১তম মৃত্যু বার্ষিকী।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ-দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে । মরহুমের আত্মীয়-স্বজন শুভানুধ্যায়ীদের কাছে মরহুমের বিদায়ী আত্মার শান্তি ও মুক্তি কামনায় দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।