× Banner
সর্বশেষ
খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি ট্রাম্পের কাঁধে হাত রেখে যুদ্ধজয়ের প্রার্থনা খ্রিস্টান পাদ্রিদের, ভিডিও ভাইরাল দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে – রেভল্যুশনারি গার্ড নড়াইলের কালিয়ায় ম্যাজিস্ট্রেট অভিযান অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা পাটশিল্পের উন্নতি বাড়াবে কর্মসংস্থান – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা ও নেশা জাতীয় সিরাপ উদ্ধার নড়াইলের কালিয়ায় থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার  দলীয় সাংসদদের জন্য প্রশিক্ষণ কর্মশালা আয়োজন বিএনপির লক্ষ্মীপুরে শ্রমিকদল নেতার বেপরোয়া দৌরাত্ম্য, বহিষ্কারের জোর দাবি

মানসিক চাপ কমবে পরোপকার করলে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: আমরা চাইলেই আমাদের দৈনন্দিন চাপ কমাতে পারি। যুক্তরাষ্ট্রের এক গবেষক দল সম্প্রতি জানিয়েছেন, বন্ধুবান্ধব, পরিচিত এমনকি অপরিচিত কাউকে উপকার করলে আমাদের দৈনন্দিন মানসিক ও শারীরিক চাপ কমাতে সহায়তা করে।

যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষক দল ৭৭ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর ১৪ দিন ধরে এই গবেষণা চালান। গবেষণায় অংশগ্রহণকারী প্রত্যেকের বয়স ১৮ থেকে ৪৪ বছর।

গবেষণায় অংশগ্রহণকারীদের বলা হয়েছিল, তাদের প্রতিদিনকার চাপের ঘটনা (যেমন: আন্তঃব্যক্তিক, কর্মস্থল/শিক্ষা প্রতিষ্ঠান, বাসা, অর্থবিষয়ক, স্বাস্থ্য/দুর্ঘটনা) লিপিবদ্ধ করে রাখতে। তাছাড়া, তারা প্রতিদিন যেসব মানবকল্যাণমূলক কাজে জড়িত হয়েছিল সেসব বিষয়গুলোও লিপিবদ্ধ করতে বলা হয়েছিল।

গবেষণার ফলাফলে দেখা যায়, অন্যদের উপকার যারা করেছে তাদের দিনটা ভালোভাবে শেষ হয়েছে। বেশিমাত্রায় অন্যদের উপকারের সাথে সার্বিক মানসিক স্বাস্থ্যের একটি যোগসূত্র রয়েছে।

প্রধান গবেষক ও ইয়েল ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক এমিলি আনসেল বলেন, আমাদের গবেষণায় দেখানো হয়েছে, যখন আমরা অন্যদের উপকার করি তখন আমরা নিজেদেরই উপকার করি।

এমিলি আনসেল আরও বলেন, চাপ আমাদের মেজাজকে খারাপ করে এবং মানসিক স্বাস্থ্য দুর্বল করে দেয়। গবেষণায় আরেকটি বিষয় উঠে এসেছে, যেদিন আমরা অন্যের জন্য সামান্য কিছুও করি সেদিন আমরা এত চাপ অনুভব করি না।

আনসেল বলেন, গবেষণায় অংশগ্রহণকারীরা যেদিন সমাজকল্যাণমূলক কাজে বেশি জড়িত হয়েছেন সেদিন মানসিক স্বাস্থ্যের ওপর চাপ তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। এ সময় নেতিবাচক আবেগের প্রভাব খুবই কম।


এ ক্যটাগরির আরো খবর..