× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে সরকার -গণশিক্ষা প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন, যে জাতি যত উন্নত ও সমৃদ্ধিশালী সেই জাতির শিক্ষাব্যবস্থা তত উন্নত। বর্তমান সরকার মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করে শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিমন্ত্রী আজ রাজধানীর মিরপুরে ঢাকা পিটিআই অডিটোরিয়ামে ‘গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা বৃদ্ধির সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীদের চেয়ে মেধাবী। তবে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা গণিত ভীতি রয়েছে। গণিতে ভীতি থাকলে কোনোদিন গণিতে দক্ষ একটি জাতি হিসেবে গড়ে উঠতে পারবে না। আর বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে গণিতে অত্যন্ত দক্ষ হওয়ার কোনো বিকল্প নেই। এই প্রকল্পের শুরু থেকেই শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াড পদ্ধতি অত্যন্ত আগ্রহের সঙ্গে উপভোগ করছে।

প্রাথমিক ও গনশিক্ষা সচিব  মোঃ আকরাম-আল-হোসেনের সভাপতিত্বে কর্মশালায়  অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।


এ ক্যটাগরির আরো খবর..