মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারি স্থগিত

মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারি স্থগিত

হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১০৩০/২০২০ চলমান থাকায় আজকের মাধ্যমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির লটারি স্থগিত করা হয়েছে।

গতকাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মো: গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ শিক্ষা বর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন লটারি আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু

৬ষ্ঠ শ্রেণির ভর্তির ক্ষেত্রে ১১ বছরের বাধ্যবাধকতা থাকায় কিছু শিক্ষার্থী আবেদন করতে পারেনি। এই প্রেক্ষিতে হাইকোর্ট বয়স শিথিল করে তাদেরকে আবেদন করার জন্য এক সপ্তাহ সময় দেয়ার নির্দেশ প্রদান করেন। এই প্রেক্ষিতে লটারি স্থগিত করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।