× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

মাধ্যমিক পাস যুবকদের ১৫০০টাকা করে বেকার ভাতা দিয়ে নতুন চমক মমতা বন্দোপাধ্যায়ের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
https://thenewse.com/wp-content/uploads/Mamata-banerjee-win.jpg

ভারতের পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পঃবঙ্গের মহিলাদের ১০০০/১২০০টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে ভোটে জিতে গিয়েছিলেন। এবার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নুতন চমক সৃষ্টি করে মাধ্যমিক পাস যুবকদের ১৫০০টাকা করে বেকার ভাতা দেয়ার ঘোষণা করেছেন এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০/২০০ টাকা বাড়িয়ে দিয়েছেন। এই ঘোষণায় রাজনৈতিক স্বার্থ রয়েছে কিন্তু পঃবঙ্গের যুব সমাজকে ঠেলে দেয়া হলো চুড়ান্ত অবক্ষয়ের দিকে। এদিকে বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার ৩০০০ টাকা দেওয়ার ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী।
ভারতীয় রাজনীতিতে ভাতার নামে ভোট কেনার এ-এক নুতন পদ্ধতি আবিস্কৃত হলো। এ রাজনীতিতে ভারতের কোন দলই পিছিয়ে নেই। ভোটের আগে ভারতের সব রাজ্যেই ক্ষমতাসীন এবং বিরোধী রাজনৈতিক দল রাজ্যের জনগনকে কে কত বেশি আর্থিক সুবিধা দিতে পারে তার প্রতিযোগিতা হয়। সব রাজ্যেই সব রাজনৈতিক দল মহিলাদের টার্গেট করে ভাতার প্রসার সাজায়। কেউ এক কালিন একটা বড় অংকের টাকা দেয়ার কথা বলে কেউ বিনা পয়সায় বাস-ট্রামে যাতায়াতের সুবিধার কথা বলে-কেউ আবার বাড়ির ইলেকট্রিক বিল রিবেটের কথা বলে-কোন রাজ্যে মহিলাদের স্বাবলম্বী করতে বিভিন্ন ধরনের প্রকল্পের সুবিধার কথা বলে প্রলুব্ধ করা হয়।
এবার মমতা বন্দ্যোপাধ্যায় পঃবঙ্গে যুবকদের ১৫০০ টাকার ভাতা ঘোষণা করে বিরোধিদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এর আগেও তিনি যুবকদের বেকার ভাতা দেয়ার কথা বলেছিলেন কিন্তু কাউকে দেননি। এবার ভোটের মুখে বাজেটে ঘোষণা অস্বীকার করা সম্ভব হবেনা।
হাজার টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পঃবঙ্গের মহিলাদের কাছে খুব জনপ্রিয় হয়েছেন। এবার বেকার ভাতা দিয়ে যুবকদের কাছে তিনি সমান জনপ্রিয় হবেন কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন। গত ৫০ বছরে পঃবঙ্গে কোন উল্লেখযোগ্য শিল্প আসেনি বেকারত্ব শিক্ষিত যুবকদের কোন চাকরির সুযোগ সৃষ্টি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে সরকারিভাবে স্থায়ী চাকরি সৃষ্টি হয়নি বরং ৬ লক্ষ সরকারি চাকরি অবলুপ্ত হয়েছে। দুর্নীতি রাজনৈতিক দুর্বৃত্তায়ন চাঁদাবাজি কাটামানি শিল্পের পর্যায়ে উন্নীত হয়েছে। শুধু মানুষকে প্রলোভন দেখিয়ে প্রতারিত করে ছেলেমেয়েদের ভূত-ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে ১০০০/১৫০০ টাকার ভাতা দিয়ে মহিলা যুবকদের সাময়িক মুখবন্ধের এই প্রবনতায় পঃবঙ্গ একটি দরিদ্র পীড়িত রাজ্যে পরিনত হয়েছে।এবারের বেকার ভাতার নামে ১৫০০ টাকার ঘোষণা পঃবঙ্গের কফিনে শেষ পেরেকটি পুতে দেয়া হলো।


এ ক্যটাগরির আরো খবর..