× Banner
সর্বশেষ
মোবাইলে ঘরে বসেই জানতে পারবেন ভোটের ফলাফল নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত সবাইকে ভোটকেন্দ্র থাকার আহ্বান জামায়াত আমিরের এ ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে-এস এম জিলানী সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত, ভোট গণনা শুরু নির্বাচনে জয়ী হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেয়া হবে -তারেক রহমান ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ভোলায় ১০ দাখিল ভুয়া পরীক্ষার্থী সহ মাদ্রাসা সুপার গ্রেপ্তার, কারাদণ্ড ও মামলা দায়ের

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

কামরুজ্জামান শাহীন, ভোলা॥  ভোলার দৌলতখানে দাখিল পরীক্ষা চলাকালীন দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজ কেন্দ্র থেকে একই প্রতিষ্ঠানের ১০ জন ভুয়া দাখিল পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে প্রশাসন। এসময় অত্র মাদরাসা সুপার মোঃ জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১০৮০ এর ধারা -১৩ এবং ধারা-৩ লঙ্গনের দায়ে মাদরাসা সুপারকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড ও পাবলিক পরীক্ষাসমূহ(অপরাধ) আইন, ১৯৮০ এর ধারা-৩ লঙ্গনের দায়ে ভুয়া পরীক্ষার্থী লিজা আক্তারকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বাকি ৯ ভুয়া পরীক্ষর্থীর বয়স কম হওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য কেন্দ্র সচিবকে নির্দেশনা প্রদান করা হয়। এসময় দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলার রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার(৪ জানুয়ারী) হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালীন ভোলা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আতাহার মিয়ার নেতৃত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম ও রেজওয়ানা চৌধুরী দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে জয়নগর বালিকা দাখিল মাদরাসার ১০ জন ভুয়া পরীক্ষার্থী সনাক্ত করেন।

এসময় অভিযুক্ত পরীক্ষার্থীদের অন্যের পরীক্ষা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ভুয়া পরীক্ষার্থীরা হলেন, লিজা আক্তার, নিয়ামা আক্তার, রাবেয়া সুলতানা, ময়না আক্তার হামিদা বেগম, নাজমুন নাহার, বিবি খাদিজা,রুমা বেগম, ইমা আক্তার, ফারজানা আক্তার।


এ ক্যটাগরির আরো খবর..