মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবী মাদরাসায় তালা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট ছালেহীয়া দাখিল মাদরাসার সুপারের পদত্যাগের দাবীতে গতকাল শনিবার সকালে এলাকাবাসী সহ অভিভাবকরা মাদরাসার শ্রেণী কক্ষে তালা ঝুলিয়ে দেয়।

এলাকাবাসী ও অভিভাবকদের অভিযোগ সম্প্রতি দাখিল পরীক্ষায় ১৭ জন পরীক্ষাথী অংশ নিয়ে মাত্র ৩ জন পরীক্ষাথী পাশ করেছে। এছাড়াও মাদরাসা সুপারের বিরুদ্ধে নানান প্রকারের স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রতি, অনিয়ম, দুনীতি সহ মাদরাসায় অনুপস্থিত থাকার বিষয়ে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান মাদরাসাস্থলে গিয়ে অভিভাবক ও এলাকাবাসীদের সাথে কথা বলেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সলিমুল্লাহ, ইউ’পি চেয়ারম্যান মশিউর রহমান মানিক, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজমুল হক সরকার, সাধারণ সম্পাদক উদয় কুমার ঘোষ সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এ সময় মাদরাসরার সুপারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ব্যাপারে তার সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে দেখা করতে বলেন  এবং এ বিষয়ে কিছু জানতে চাইলে অপরগতা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।