× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী (অব.) মেজর রেজারর সাংবাদিকদের সাথে মতবিনিময়

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী (অবসরপ্রাপ্ত) মেজর রেজাউল করিমের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে তার নিজ বাড়ি পূর্ব এনায়েত নগর ইউনিয়নের সমিতির হাটে কালকিনি উপজেলা ও মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকদের সাথে এ মত বিনিময় করেন।

মতবিনিময় কালে রেজাউল করিম বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি গত ১৭ বছর যাবত সংগ্রাম করে যাচ্ছে এতে বিএনপি’র নেতাকর্মীরা ফ্যাসিস্ট কর্তৃক নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছে। বিএনপি মাঠে আছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতাকর্মীরা এখনো লড়াই করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে হলে দলীয় গ্রুপিং থেকে সকল নেতাদেরকে বিরত থকতে হবে এবং দলের প্রতিটি ইউনিটের নেতা কর্মীকে সর্বদা সজাগ থাকতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী মতবাদে বিশ্বাসী এবং আজ পর্যন্ত শহীদ জিয়া প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দলের প্রতি আমার অগাধ অনুগত্য ধরে রেখেছি।

অপর এক সাংবাদিক প্রশ্ন করলে তিনি বলেন, মাদারীপুর-৩ আসনে যে দু’জন প্রার্থী দৃশ্যমান তারা বিগত ১৭ বছর যাবত নানা জুলুম নির্যাতন সহ্য করে দলকে সামনে এগিয়ে নিতে কাজ করেছে এটা অস্বীকার করার কিছুই নেই। এর সাথে সাথে আমি বলতে চাই আমাকেও চাকরি জীবনে ফ্যাসিস্ট কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে শুধু মাত্র জাতীয়তাবাদী মতাদর্শের দেখে।
আরেক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের সেবা করার বৃহৎ প্ল্যাটফর্ম হল জাতীয় সংসদের এমপি পদ। এজন্যই আমি জনগণের সেবা নিশ্চিতের উদ্দেশ্যে এই বৃহৎ প্লাটফর্মে কাজ করার ইচ্ছায় মনোনয়ন প্রত্যাশী। দল যদি মনে করে আমি যোগ্য তাহলে হয়তো মনোনয়ন পাব ইনশাআল্লাহ।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা ও মাদারীপুর জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিল এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীবৃন্দসহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..