× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর হাসপাতালে দুদকের অভিযান 

Kishori
হালনাগাদ: রবিবার, ১ জুন, ২০২৫
দুদকের অভিযান 

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের রোববার দুপুরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি টিম। অভিযানকালে হাসপাতালের আইসিইউ ইউনিট পরিদর্শন, সিটিস্ক্যান মেশিন পর্যবেক্ষণ, বিগত অর্থ বছরের তেলের বিল ভাউচার পর্যালোচনা, খাবারের ক্যান্টিন পরিদর্শন, বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন ও রোগীদের সরকারি সেবা গ্রহণ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তরুজ্জামান ও উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু।

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আক্তরুজ্জামান জানান, আইসিইউ ইউনিট পরিদর্শন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩ সালে আইসিইউ ইউনিটে সকল প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ইন্সটল করা হয়েছে এবং ৫ জন ডাক্তার ও ১৪ জন সিনিয়র স্টাফ নার্সকে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে কিন্তু এখনো আইসিইউ ইউনিট চালু করা হয়নি।  অচল অবস্থায় পরে আছে।

সিটিস্ক্যান মেশিন পর্যবেক্ষণ করে দেখা যায়, সিটিস্ক্যান  মেশিনের বেড প্রায় ১ মাস ধরে নষ্ট। এ বিষয়ে মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে তবে কবে নাগাদ শুরু করতে পারবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি। বিগত অর্থ বছরে সদর হাসপাতালের ততকালীন প্রধান সহকারী কাউছার মিয়া কর্তৃক জেনারেটরের তেল বরাদ্দ বাবদ ২৬ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিল/ভাউচার সরবরাহ করতে পারেনি। উক্ত সমুদয় অর্থ পরস্পর যোগসাজশে আত্মসাৎ হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। খাবারের মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা প্রদানে কর্তৃপক্ষকে আন্তরিক হওয়ার নির্দেশনা প্রদান করেছে এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে উদ্ঘাটিত ও সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।


এ ক্যটাগরির আরো খবর..