× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি

মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির মস্তফাপুর কার্যালয় পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।

সোমবার সকালে তিনি কার্যালয়টি পরিদর্শনে গিয়ে পল্লী বিদ্যুতের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ঠিকাদাররা উপস্থিত ছিলেন। এ সময় এমপি জাহান্দার আলী জাহান অফিসের বিভিন্ন শাখা পায়ে হেঁটে ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি বিদ্যুৎ সরবরাহের বর্তমান অবস্থা, গ্রাহকদের নতুন সংযোগ প্রদান, বিদ্যুৎ বিল আদায় ব্যবস্থা, লাইনের রক্ষণাবেক্ষণ, ত্রুটি মেরামত এবং গ্রাহকসেবার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

এ সময় এমপি জাহান্দার আলী জাহান বলেন, “পল্লী বিদ্যুৎ সাধারণ মানুষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা। গ্রাহকরা যেন নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ পায় এবং সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।”

তিনি আরও বলেন,“গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, নতুন সংযোগ প্রদান সহজ করা এবং বিদ্যুৎ সেবার মান উন্নত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। মানুষের সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
পরিদর্শন শেষে তিনি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের গ্রাহকদের সঙ্গে আন্তরিক আচরণ করার আহ্বান জানান এবং বিদ্যুৎ সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..