× Banner
সর্বশেষ
পদ্মানদীতে বাস ডুবে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হরমুজ প্রণালী দিয়ে “বন্ধু দেশগুলোর” জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির গভীর শ্রদ্ধা নিবেদন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর তুরস্কের উদ্দেশ্য ঢাকা ত‍্যাগ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী পদ্মায় বাসডুবি: রাত ১টা পর্যন্ত ১৬ মরদেহ উদ্ধার, অভিযান অব্যাহত -নৌপরিবহন প্রতিমন্ত্রী মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে

মাদারীপুর ঢাকা-বরিশাল মহসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ৫

admin
হালনাগাদ: সোমবার, ৭ নভেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: জেলার কালকিনি উপজেলার ভাঙ্গাব্রীজ নামক স্থানে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ঢাকা-মাওয়াগামী বিএনএফ যাত্রীবাহী পরিবহন, ভাড়ায় চালিত মটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোবাইকের ত্রিমুখী সংঘর্ষে গুরুত্বর আহত হয় ৫ জন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় সোমবার সন্ধ্যার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা মাওয়াগামী বিএনএফ যাত্রীবাহী পরিবহন ভাঙ্গাব্রীজ নামক স্থানে আসলে শাখা রাস্তা থেকে ভাড়ায় চালিত দ্রুতগতির মটরসাইকেল ও ইঞ্জিনচালিত অটোবাইকের তিনটি গাড়ী মুখোমুখী সংঘর্ষ হয়। এতে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার শাকিল(২০), সাকিব(২১), সজিব(২২) গুরুত্ব আহত হয়। এদেরকে মাদারীপুর সদর হাসপাতলে গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। এবং আরও দুই জন গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে হান্নান সরদার(৪৫) ও তার মেয়ে ইপসি(৪) আহত হয়। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান আমরা সড়ক দুর্ঘটনা কথা জানতে পেরে ঘটনাস্থলে এসে গুরুত্ব আহত অবস্থায় তিনজনকে মাদারীপুর সদর হাসাপাতালে পাঠিয়েছি। তবে এখনো কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নী।


এ ক্যটাগরির আরো খবর..