মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রীজ এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় ৩জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রীজ এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সমাদ্দার ব্রীজ এলাকায় একটি দ্রুতগতির যাত্রীবাহি বাস নসীমনকে ধাক্কা দিলে ঘটনা ঘটনাস্থলেই নসীমনের ২যাত্রী নিহত হয়। নিহতরা হলেন সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের শিপর মাতুব্বর (৩২), হাসান মাতুব্বর (১৪) । এছাড়াও আরো একজন নিহত হয়েছে তার নাম পরিচয় জানা যায়নি। আহত হয়েছে আরো ৫জন। নিহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।