× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

মাদারীপুরে সাংবাদিকদের লাঞ্ছিত ও পেশাগত কাজে বাঁধা দেয়া মানববন্ধন, সাংবাদিকদের আল্টিমেটাম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জেলা পরিষদ নির্বাচনে পেশাগত কাজে বাঁধা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে জেলা সাংবাদিকরা অংশ নেন। এ সময় পেশাগত কাজে বাঁধা ও সাংবাদিকদের লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি এসব দুষ্কৃতিকারীদের আগামী ৩ দিনের মধ্যে প্রশাসনের মাধ্যমে আইনের আওতায় এনে কঠোর শাস্তির আহবান জানানো হয়। তা না হলে আগামী রবিবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয় অনুষ্ঠিত মানববন্ধনে।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন, সিনিয়র সাংবাদিক ড. বশির আহমদ, এটিএন নিউজের জহিরুল ইসলাম খান, ইন্ডিপেনডেন্ট পত্রিকার এমএ আকবর খোকা, ইন্ডিপেনডেন্ট টিভির রিপনচন্দ্র মল্লিক, বাংলাদেশ প্রতিদিনের বেলাল রিজভী, চ্যানেল ২৪’র সাংবাদিক সাগর হোসেন তামিমসহ অন্যরা।

বুধবার সদস্য প্রার্থী ফারুক খানের সর্মথকরা সদর উপজেলার ৯নং কেন্দ্র দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র দখল করতে গেলে পুলিশের বাঁধায় ব্যর্থ হয়। সংবাদ সংগ্রহ করতে গেলে সময় টিভির স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ ও চিত্র সাংবাদিক শাহাদাৎ আকনসহ ৪ সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়। পরে বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় মাদারীপুরের সুধিমহলও তীব্র প্রতিবাদ জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..