× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মাদারীপুরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুরঃ সারা দেশে একযোগে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শনিবার বেলা ১১ থেকে ঘন্টা ব্যাপী জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ সন্ত্রাসী বিরোধী প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল, কলেজ, মাদ্রাসাসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারী শিক্ষক গোলাম হোসেনের উপস্থাপনায়, সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এস এম এমারাতুননেছা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগেদের সিনিয়র সহ-সভাপতি জনাব আজাদ মুন্সী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহু হুয়াকবর বলে এক শ্রেণির কু-চক্র লোক এই ধরনের জঙ্গিবাদ কার্যক্রম চালাচ্ছে। তাই এদের বিরুদ্ধে প্রতিরোধ আমাদের-ই করতে হবে। তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন কোথাও কোন সন্দেহ মূলক কিছু মনে হলে, যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনিক মহলের কাছে বা বিদ্যালয়ের শিক্ষকদের নিকটে জানাতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলে একত্র হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। তবেই দেশে জঙ্গিবাদ প্রতিকার করা সম্ভব হবে। এছাড়াও সমাবেশে অংশ গ্রহন করেন মস্তফাপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ, তাতীবাড়ী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, ঘটকচর উচ্চ বিদ্যালয়, পাবলিক উচ্চ বিদ্যালয়, চরমুগরীয়া মহা বিদ্যালয়, সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় ও কলেজ, ডনাভান বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর ডিগ্রি কলেজ, শিবচর বালিকা উচ্চ বিদ্যালয়,  কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, সরকারী উইমেন্স কলেজ, কালীনগর ফসিয়াতলা উচ্চ বিদ্যালয়, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয়, কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। এসময় বক্তব্য রাখেন প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার সকল প্রধান শিক্ষক। বক্তব্যে তারা বলেন, বাংলাদেশের ৬৪ জেলায় একই সাথে জঙ্গি বিরোধী আলোচনা হচ্ছে। তাই এর প্রতিরোধ জরুরি। এদেশে জঙ্গিদের কোন ঠাঁই নেই। আর প্রতিরোধ গড়তে হবে আমাদের বর্তমান প্রজন্মকে।


এ ক্যটাগরির আরো খবর..