মাদারীপুরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০.৩০ টায় কেন্দ্রীয় বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন এবং জেলা বিএনপির নেতৃত্বে কুলপদ্দি চৌরাস্তা থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে র্যালীরি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার বাদামতলায় গিয়ে শেষ হওয়ার পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়ার সভাপতিত্বে ও সদস্যসচিব জাহান্দার আলী জাহান এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নির্বাহী কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ বাবুল হাওলাদার, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান মুরাদ, নাকসুর সাবেক এজিএসও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, জেলা বিএনপির সদস্য ও কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন মুন্সি, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গাউছ-উর রহমান, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওহাব মিয়া, সাধারন সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবু, জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাতুব্বর, ডাসার উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান, মোঃ কিচলু খান, জেলা আইন জীবি ফোরামের সভাপতি এ্যাডঃ এমারত হোসেন, সাধারণ সম্পাদক এ্যাডঃ গোলজার আহম্মেদ চিস্তী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান শিকদার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আকতার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রহমান চৌকিদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সেলিম মুন্সি, জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকিরসহ উক্ত উক্ত র্যালী ও আলোচনা সভায় বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



