× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৫

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মাদারীপুরে দুটি যাত্রীবাহী বাস ও মালবাহী মিনি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫ জন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার রাজৈর উপজেলার কামালদি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

হাসপাতাল থেকে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা হলেন- রাজৈর উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নান্নু শেখের ছেলে শাকিব (২১) ও একই গ্রামের আমির হামজা(১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মিনি ট্রাক নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন চালক শাকিব ও হেলপার আমির হামজা। পথিমধ্যে কামালদি নামক স্থানে আসলে অপর দিক থেকে আসা ঢাকাগামী খান পরিবহনের একটি বেপরোয়া যাত্রীবাহী বাস ওই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং পিছনে থাকা হানিফ পরিবহনের আরেকটি বাসের সঙ্গে ওই ট্রাকের ধাক্কা লাগে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ট্রাক চালক শাকিব ও তার হেলপার আমির হামজাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ফরিদপুর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বাস ও পিকাপ (মিনি ট্রাক) সংঘর্ষের ঘটনায় ২ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়িগুলো আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..