× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

মাদারীপুরে ফের ব্রিজের রেলিং ভেঙ্গে গরু ভর্তি ট্রাক নদীতে, ১২টি গরু নিখোঁজ ও ৪জন আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বড় ব্রিজ এলাকায় বৃস্থপতিবার সকাল ৬টার দিকে গরু ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে নদীতে পরে পানিতে তলিয়ে গেছে।

জানা যায় সাতক্ষীরা থেকে ১৭টি গরু নিয়ে নোয়াখালী যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহসড়কের মস্তফাপুর বড় ব্রিজ নামক স্থানে ট্রাকের ড্রাইভার ঘুমিয়ে পড়লে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে তলিয়ে যায়। এতে ৫টি গরু প্রাণে বেঁচে নদীর পারে উঠতে পারলেও ট্রাকটির সাথে থাকা আরও ১২টি গরু নদীর পানিতে তলিয়ে যায়। গুরুতর আহত হয়েছে গরুর বেপারীসহ ট্রাকের ড্রেইভার, চালকের সহকারী ও গরুর রাখাল বাবু। আর জানা যায় এই মস্তফাপুরের বড় ব্রিজটি ব্রিটিশ আমলের, নতুন করে ব্রিজটি মেরামত করা হয় নাই। ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল ধরছে।

গরুর রাখাল বাবু জানান ট্রাকের ড্রাইভার ঘুমাচ্ছিল আর ঘুমান্ত অবস্থায় ট্রাক ব্রিজের সাথে লাগালে, ব্রিজের রেলিং ভেঙ্গে ট্রাক নদিতে পড়ে যায়। আমি গাড়ীর উপরে থাকায় ছিটকে আগেই নদীতে পড়ে যাই। পরে সাতঁরে পাড়ে উঠি।

মাদারীপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট পারভেজ, বৃহস্পতিবার ভোরে ট্রাকটি ব্রিজির রেলিং এর সাথে ধাক্কা খেলে ট্রাকটি ব্রিজ থেকে নদীতে পরে যায়। গরু বেপারী গুরুতর আহত হওয়াতে তাকে চিকিৎসা সেবা দিতে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নদীতে তীব্র ¯্রােতের কারনে ট্রাকটি কুমার নদীর পানিতে তলিয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..