মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের চিত্র সাংবাদিকদের পেশাগত দক্ষতা, উন্নয়ন ও পারস্পারিক সম্পর্কের বন্ধন তৈরি করতে “ফটো এন্ড ভিডিও জার্নালিষ্ট এসোসিয়েশন” নামে একটি সংগঠনের অনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
আজ সোমবার দুপুরে নতুন শহরের সুমন হোটেল এলাকার বিএমএ ভবনের তৃতীয় তলায় ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটির মাধ্যমে এই সংগঠনটির যাত্রা শুরু হয়।
এ সময় সংগঠনটির প্রধান উপদেষ্টা এটিএন নিউজের সাংবাদিক এবং দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম খান এ কমিটির ঘোষণা দেন।
কমিটিতে আহবায়ক করা হয় সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক শাহাদাত আকনকে। এছাড়া যুগ্ন আহবায়ক বাংলাভিশনের চিত্র সাংবাদিক হৃদয় সরদার, সদস্য সচিব এটিএন নিউজ এর ক্যামেরাপার্সন রাসেল হাওলাদার, কার্যকরী সদস্য দৈনিক বিশ্লেষণ পত্রিকার ফটো সাংবাদিক জয়নুল বিশ্বাসের নাম প্রস্তাব করা হয়।
মাদারীপুর ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক শাহাদাত আকন বলেন, মাদারীপুরে স্থানীয় ও জাতীয়সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা বিভিন্ন সময় পেশাগত কাজে নানামুখি সমস্যায় সম্মুখিন হয়। তাই আমাদের পেশাগত বিভিন্ন সমস্যা মোকাবেলা ও একসাথে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। এছাড়া আগামীতে শীঘ্রই জেলা ও উপজেলার সকল ফটো ও ভিডিও সাংবাদিক সদস্যদের নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।