× Banner
সর্বশেষ
আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার নির্বাচন জনমতের ভিত্তিতে নাকি বিদেশি শক্তির মেটিকুলাস ডিজাইনে শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়-মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ধানের শীষ প্রতীকের প্রার্থী জাহান্দার আলী জাহানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।

সোমবার বিকেলে শহরের শকুনি লেকেরপাড়ের মুক্তমঞ্চে ধানের শীষের মিছিল শেষে এই ঘোষণা দেন শহিদুল ইসলাম।তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন,“বৃহত্তর স্বার্থে আমি জাহান্দার আলী জাহানের পক্ষে কাজ করব এবং নির্বাচনে তাকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতা করব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ।

এছাড়াও ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির,সদস্য সচিব কামরুল হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

শহিদুল ইসলামের এই সিদ্ধান্ত মাদারীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন শক্তিশালী করবে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।


এ ক্যটাগরির আরো খবর..