× Banner
সর্বশেষ
ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে – মার্কিন অর্থমন্ত্রী সৈনিক নেবে বাংলাদেশ সেনাবাহিনী ইরানকে ‘আত্মসমর্পণের’ নির্দেশ ট্রাম্পের, প্রত্যাখ্যান করে যে বার্তা দিল ইরান সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা কক্সবাজারে ৫ লাখ টাকার জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে ইরান যুদ্ধ নিয়ে বিবৃতি দিলেন পুতিন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রবাসীদের মিলনমেলা তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে হামলা, স্যাটেলাইট ছবিতে ধ্বংসের চিত্র অপরাধীদের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে দুই কৃষককে হাতুড়িপেটার ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
দুই কৃষককে হাতুড়িপেটার ঘটনায় মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে দুই কৃষককে হাতুড়িপেটার ঘটনার মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকেই ভর্তি করা হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। হামলার ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরালও হয়েছে। গত মঙ্গলবার রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত শশী ভুষণ বালা ছেলে নরেশ চন্দ্র বালা (৪৫) ও একই গ্রামের সুশীল কৃষ্ণ বালার ছেলে সুজয় বালা (৪০)।

মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ওই গ্রামের পরিমল বালার সাথে প্রতিবেশি শুশীল কৃষ্ণ বালার বিরোধ চলে আসছিল। এরই জের গত ১১ নভেম্বর সন্ধ্যায় সুশীলের ছেলে সুজয়কে একা পেয়ে অতর্তিক হামলা চালানোর অভিযোগ ওঠে পরিমল ও তাদের সহযোগিদের বিরুদ্ধে। হাতুড়িপেটা করে আহত করা হয় সুজয়কে। তার ডাকচিৎকারে বাঁচাতে প্রতিবেশি নরেশ চন্দ্র বালা এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

পরে দুইজনকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুইজনকেই আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে। এই ঘটনায় ১৩ নভেম্বর সুজয়ের বাবা সুশীল কৃষ্ণ বালা বাদী হয়ে রাজৈর থানায় ২৬ জনের একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। তবে, এই মামলায় এখনো কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। উল্টো ভুক্তভোগী পরিবারকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান বলেন, পাখুল্লা গ্রামের মারামারির ঘটনায় মামলা হয়েছে। আসামি ধরার ব্যাপারে অভিযান চলছে। আসামিরা বাদীপক্ষকে হুমকি দিলে থানায় সাধারণ ডায়েরি করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..