× Banner
সর্বশেষ
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে জনসম্মুখে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মাদারীপুরে জনসম্মুখে রাকিব মাদবর(২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে জেলার শিবচর পৌর বাজারের প্রধান সড়কে প্রকাশ্যে এ ঘটনা ঘটে। নিহত রাকিব শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। সে সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিল।

জানা গেছে, একটি হত্যা মামলার আসামী ছিল রাকিব। সম্প্রতি আদালত থেকে জামিন পেয়ে এলাকায় এসেছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের লোকজনের সাথে রাকিবদের লোকজনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৬ মে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ মারা যান। পরে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় জেল খেটে সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন রাকিব। রোববার রাতে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক(ইউসিবি) এর সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি।

এসময় ৪/৫ জনের একটি অস্ত্রধারী দল ধারালো অস্ত্র দিয়ে রাকিবের ওপর হামলা চালায়। তাকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। এসময় নেয়ার পথে রাকিবের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে শিবচর থানা পুলিশ।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, কয়েক মাস পূর্বের ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিল রাকিব। সেই ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৬ মে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার চরশ্যামাইল সরদারকান্দি এলাকার আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ২১ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেলে মারা যায় ইবনে সামাদ। ইবনে সামাদ হত্যা মামলার আসামিদের একজন রাকিব। তিনি সম্প্রতি জামিনে রয়েছেন। প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পরিবারের লোকজন দাবী করেছে।


এ ক্যটাগরির আরো খবর..