× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

মাদারীপুরের সবচেয়ে দামি গরু ৫ লক্ষ টাকা

admin
হালনাগাদ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ কোরবানি যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে মাদারীপুরের পশুর হাটগুলো। ক্রেতারা বিভিন্ন বাজার ঘুরছেন এবং দাম যাচাই-বাছাই করছেন। তবে পশু বিক্রি হচ্ছে ধীর গতিতে। এবারের কোরবানি ঈদে মাদারীপুর জেলায় ১৮টি হাটে কোরবানির পশু বিক্রি হচ্ছে। ৫০ হাজার টাকার কমে গরু নেই বললেই চলে।

বড় গরুর পাশপাশি ছাগলও রয়েছে প্রচুর। এখন পর্যন্ত বাজারে ছোট গরুর চাহিদা বেশি, তবে এখনও যেসব গরু আসছে তার মধ্যে দামি ও  বড় গরুই বেশি। মাদারীপুর এখন পযন্ত ৩-৫ লক্ষ টাকার গরু এসেছে। তাও আবার দেশেীও গরু।

শনিবার ও রবিবার বিভিন্ন হাট থেকে ক্রেতারা গরু নিয়ে আসার সময় চারিদিকে কৌতুহলি সাধারণ মানুষের জিজ্ঞাসা ‘অই ভাই দাম কত’? পক্ষান্তরে বাজারের পরিস্থিতি এমন যে দাম চড়া হওয়ায় ক্রেতা থাকলেও বেচা বিক্রি কম। ফলে বাজারে গিয়ে ক্রেতাদের একটিই মন্তব্য ‘ও ভাই দাম বেশি’। ফলে অনেকে বাজারে গিয়ে ফিরে আসেন। এছাড়াও বাজারে চাহিদা অনুযায়ী ছোট গরুর সরবরাহ কম বলে জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। এর মধ্যে চরমুগরীয়া গরুর হাট, গোপালপুর গরুর হাট, হামিদ খার গরুর হাট, মাতুব্বারে চর গরু হাট,  পুরান রাজার গরুর হাট, হবিগঞ্জ গরুর হাট, টেকোর হাট বাসস্টান্ড গরুর হাট, ইসুবপুর ভোটগাট গরুর হাট, শিবচর সদর গরুর হাট, চান্দের চর গরুর হাট, মোল্লারহাট গরুর হাট। এছাড়াও মাদারীপুরের বিভিন্ন স্থানে গরু- ছাগলের হাট বসেছে।

কয়েকটি হাটে সরজমিন ঘুরে দেখা যায়, এবারে ভারতীয় গরুর চেয়ে মিয়ানমার ও দেশের রাজশাহী, খুলনা, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, ঠাকুরগাঁ, মেহেরপুর, জামালপুর, বগুড়া, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে এসেছেন গরুর ব্যাপারীরা। তবে এই সব বাজারে দেশীও গরুও রয়েছে বেশ। এদিকে মাদারীপুর গরুর বাজারের সার্বিক অবস্থা জানান, প্রতিটি গরুর বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প আছে। এছাড়াও গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাক্তারি টিম আছে। সব গরুর হাটে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..