× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

মাদারীপুরের শিবচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২১ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Shivchar-housewifes-hanging-body.jpg

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরের বাঁশকান্দিতে ঘরের আড়ার সঙ্গে থেকে গৃহবধূ সাথী বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার বাশকান্দি ইউনিয়নের শেখপুর গ্রামে মামুন চৌকিদারের বাড়ি থেকে শিবচর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরিবারের অভিযোগ ও পুলিশ ধারণা তাকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ঘটনার পর থেকে স্বামী মামুন চৌকিদার পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে যায়, বুধবার ভোরে সাথী বেগমের স্বামী মামুন চোকিদার তার শশুর বাড়িতে ফোন করে খবর দেয় সাথী ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ শুনে ভাই আনোয়ার হোসেন ও পরিবার লোকজন এসে সাথীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এঘটনায় ভোর থেকেই স্বামী মামুন চৌকিদার পলাতক রয়েছে। সাথীর পরিবার ও আত্মীয় স্বজনদের দাবী স্বামী মামুন চোকিদার সাথীকে মেরে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছেন। নিহত সাথী বেগম দুই ছেলে ও এক মেয়ের মা। নিহত সাথী বেগম বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর গ্রামের মামুন চৌকিদারে স্ত্রী ও একই ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের আছু মদ্দিন কবিরাজের মেয়ে।

সাথীর ভাই আনোয়ার হোসেন বলেন, আমার বোনকে প্রায়ই যৌতুকের টাকার জন্য চাপ দিতো। মাঝে মাঝে অনেক মারধর করতো। এই নিয়ে কয়েকবার শালিস বৈঠক ও হয়েছে। গত কয়েকদিন আগে সাথীকে ওর স্বামী মারলে আমরা ফরিদপুর মেডিকেল ৩৬ হাজার টাকা ব্যয়ে ওর চিকিৎসা করাই। আজ আমার বোনকে মেরে ঘরে ঝুলিয়ে রাখছে। আমরা চেয়েছিলাম তাকে এই সংসার থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে বোনকে পুনরায় সংসারে রাখার কথা বললে আমরা তাদের কথা শুনে রেখে যাই।

শিবচর থানার পরিদর্শক তদন্ত আমির হোসেন সেরনিয়াবাত জানান, আমরা ঘটনাস্থল থেকে সাথী বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাথী বেগমকে হত্যা করে আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। রিপোর্ট পাওয়ার পরে স্পষ্টভাবে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..