মাদারীপুরের ডাসারে লিটন ফকির (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রেজানাগেছে, রবিবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাবুদ্দিন সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পশ্চিম খানন্দুলী এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক লিটন ফকির কাজী বাঁকাই ইউনিয়নের পশ্চিম খান্দুলী গ্রামের আঃ কাদের ফকিরের ছেলে।খোঁজ নিয়ে জানাগেছে লিটন ফকির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
এব্যপারে ডাসার থানার ওসি এস.এম শফিকুল ইসলাম বলেন, লিটন ফকির নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ক্যটাগরির আরো খবর..