× Banner
সর্বশেষ
হামজনিত শিশুমৃত্যু রোধে জীবন রক্ষাকারী ‘বাবল সিপ্যাপ’ প্রযুক্তির দেশব্যাপী সম্প্রসারণ নড়াইলে ৭ হাজার ৪শ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে -তথ্যমন্ত্রী কামারখালী বীরশ্রেষ্ঠ সরকারি আব্দুর রউফ কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

মাদারীপুরের ডাসারে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা 

মাদারীপুরের ডাসারে মৌসুমী আক্তার(১৪) নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা করছে বলে অভিযোগ পরিবারের। সে উপজেলার পূর্ব বোতলা গ্রামের দেলোয়ার শেখের মেয়ে। পূর্ব বোতলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার পূর্ব বোতলা গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনরা জানান ,নিহত মৌসুমী আক্তার  সকালে  ফাঁকা ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।এসময় তার ঘরে কেউ ছিলনা।পরে নিহতের মা শোভা বেগম ঘরে আসলে তার মেয়ের শোয়ার ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ দেখতে পান।এসময় তার চিৎকারে বাড়ীর লোকজন ছুটে আসে।পরে পুলিশকে খবর দেন।
নিহতের বড় বোন আঁখি আক্তার বলেন, আমার ছোট ভাই সবুজ শেখ একছর ধরে লিবিয়ায় বন্দী আছে।ভাইকে ছাড়াতে পরিবার আজ নিঃস্ব।ছোট ভাই সবুজ ও মৌসুমী পিঠাপিঠি ভাই-বোন।ভাইয়ের কষ্টে ও পরিবারের দূরবস্থা দেখে মানসিকভাবে ভেঙে পড়ছে। এছাড়াও  মানসিক সমস্যায় ভুগছিল।একারণে থেকে ও আত্মহত্যা করছে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন,খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে  সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..