× Banner
সর্বশেষ
আজ বুধবার (১৮ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ চৈত্র বুধবার (১৮ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জ পৌরসভার কানাইপুর মাঠে ত্রয়োদশী তিথিতে ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্টিত দেশে ধর্ষণ প্রতিরোধ ও বিচার জোরদারে বিশেষ উদ্যোগের সিদ্ধান্ত বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডে ৪০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন যুবদল নেতা পিন্টু বিচার বিভাগ শক্তিশালী করতে ইউএনডিপি-নরওয়ের চুক্তি সই বিদ্যালয়ে লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে বাড়তি ভাড়া না থাকায় এবারের ঈদ যাত্রায় মানুষ আনন্দিত -সেতু মন্ত্রী ঈদযাত্রায় ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত

ডেস্ক রিপোর্টার

মাদাগাস্কারে পদপৃষ্ট হয়ে ৭ শিশুসহ ১৩ জন নিহত

Dutta
হালনাগাদ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
masagaskar

মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর একটি স্টেডিয়ামে শুক্রবার পদপৃষ্ট হয়ে ৭ শিশুসহ কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে।

রেড ক্রস এবং স্থানীয় এক সংসদ সদস্য এ কথা জানিয়েছেন।

বিরোধী সংসদ সদস্য হানিত্রা রাজাফিমানানসোয়া স্থানীয় একটি রেডিও স্টেশনকে জানিয়েছেন, ‘এখন পর্যন্ত আমরা ১৩ জনের মৃত্যু এবং ১০৭ জনের আহত হবার খবর জানতে পেরেছি।’ ঘটনাস্থলে উপস্থিত রেডক্রসের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ আমরা এখনো চুড়ান্ত তালিকা পাইনি। তবে সাত শিশু মারা গেছে।’

ভারত মহাসাগরীয় দ্বীপ দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্তাসি প্রাথমিকভাবে ‘১২ জনের মৃত্যু এবং প্রায় ৮০ জন আহত’ হওয়ার খবর জানিয়েছেন। দেশটির একটি স্টেডিয়ামে একটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে প্রায় ৫০ হাজার দর্শক ভিড় করলে স্টেডিয়ামের প্রবেশপথে পদপৃষ্ঠ হয়।

রেড ক্রস বলেছে ,মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা এই মর্মান্তিক ঘটনায় এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ধাক্কাধাক্কির কারণে এই ঘটনা ঘটেছে। প্রবেশ পথে অনেক হতাহত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..