আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনে বাধাঁ দেয়ায় ও মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করায় অবসর প্রাপ্ত এক পুলিশ সদস্যকে মারধর করে আহত করেছে মাদকসেবীরা। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, উপজেলা পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত. জেন্নাত আলী মোল্লার ছেলে অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আজিজুল মোল্লা ৭-৮দিন পূর্বে স্থানীয় মাদক সেবী রহমতউল্লাহ মোল্লাকে মাদক সেবন ও মেয়েদের উত্যক্ত করার প্রতিবাদ করেন। এ ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে চান্দের বাজারে আজিজুল মোল্লাকে একা পেয়ে খেলার ব্যাট দিয়ে রহমতউল্লাহ মোল্লা মারধর করে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আজিজুল মোল্লা বাদী হয়ে ওই দিন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।