মধুখালী প্রতিনিধিঃ সোমবার রাত সাড়ে ১১টার সময় ফরিদপুরের মধুখালী উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী বাধন মন্ডল (২৩) ও দুই সহযোগীকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে মধুখালী থানা পুলিশ।
আটককৃতরা হলো মো. বাধন মন্ডল (২৩), পিতা হবিবর মন্ডল, মো. আনিচুর রহমান (২৬), পিতা মৃত আমজাদ আলী বিশ্বাস, গ্রাম মধ্য আড়পাড়া, উপজেলা মধুখালী, জেলা ফরিদপুর ও মো. আবু বক্কর (২৩), পিতা মৃত মোসলেম সরদার, গ্রাম পাইককান্দি ভাটিপাড়া, উপজেলা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ী। এদের নামে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মধুখালী থানার এস আই মো. আবুল কালাম আজাদ জানান গোপন সংবাদের ভিত্তিত্বে সোমবার রাত সাড়ে ১১টার সময় এ এস আই মো. মিজানুর রহমান, মো. রফিকুল ইসলাম ও ফোর্স সহ উপজেলার কামারখালীর আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের জনৈক শুকুর আলীর নির্মাণাধীন বাড়ীর পেছন থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় বাধনের নিকট থেকে ১৫পিস, আনিচুর নিকট থেকে ৫পিস এবং আবু বক্করের নিকট থেকে ৫ পিস মোট ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মধুখালী থানায় একটি মাদক মামলা হয়েছে। মামলা নং ২৫, তারিখ ২৩/১০/১৮ ইং।



