ইটের সলিং দিয়ে সংস্কার করা হচ্ছে যশোর-বেনাপোল মহাসড়ক

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল (যশোর): সড়ক বিভাগ আর রাজনীতিবিদের অনেক প্রতিশ্রুতির পর অবশেষে চলাচলের সম্পূর্ণ অনুপোযোগী হয়ে পড়া যশোর-বেনাপোল মহাসড়কটি ইটের সলিং দিয়ে সংস্কার করা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে দেখা যায়, যশোর-বেনাপোল মহাসড়কের ৩৫ কিলোমিটার সড়কের ৩০ কিলোমিটার প্রায় পাঁচ বছর ধরে সম্পূর্ণ ব্যবহারের অনুপোযোগী হয়ে রয়েছে। সড়কের মাঝ বরাবার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন বলেন, ভারতের সঙ্গে স্থলপথে আমদানি-রফতানি বাণিজ্যিক খাতে সরকারের যে রাজস্ব আয় হয় তার ৭০ শতাংশ আসে বেনাপোল বন্দর থেকে, বাকি ১০ শতাংশ সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে। এই দুই বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে একমাত্র রুট যশোর-বেনাপোল মহাসড়ক। তাই এ মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই বন্দর থেকে প্রতিবছর সরকার প্রায় ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় করছে। কিন্তু দীর্ঘদিন ধরে এ মহাসড়কটি ব্যবহারে মানুষের দুর্ভোগ বাড়লেও কর্তৃপক্ষের উদাসিনতা তাকে অবাক করেছে। এরপরও ইটের সলিংয়ে দিয়ে সড়ক সংস্কার করা হচ্ছে। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনও যাত্রীদের দুর্ভোগ আরো বাড়বে।

ভারত-বাংলাদেশ ল্যান্ড পোর্ট চেম্বার কর্মার্সের সাব কমিটির সভাপতি মতিয়ার রহমান  বলেন, বহিঃবিশ্বের সঙ্গে স্থল বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে বাংলাদেশের। কিন্তু সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সন্তোষজনক না হওয়ায় তারা এপথে বাণিজ্যে আগ্রহ কমে যাচ্ছে। বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে হলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের বিকল্প নেই।

পথচারী বকুল বলেন, সমস্ত রাস্তা জুড়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। শহরের সড়কগুলোরও বেহাল দশা। গর্তে আটকে পড়ার ভয়ে বড় পরিবহনের চালকরা ছোট ছোট যানবাহনগুলোকে সাইড দিতে চায়না। বেশিরভাগ ক্ষেত্রে ওই সময়টাতে দুর্ঘটনা বেশি ঘটে। জনগনের দুর্ভোগ লাঘব ও দুর্ঘটনা এড়াতে দ্রুত টেকসই সংস্কারের দাবি জানান তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৫ বছর ধরে মহাসড়কের এই দশা। আগের ঠিকাদার অনিয়ম করে কাজ করায় কয়েক মাসের মধ্যে রাস্তার পিচ খোয়া উঠে যায়। সে থেকে সড়ক সংস্কারের দাবিতে এ পর্যন্ত দলমত নির্বিশেষে অনেকবার মানববন্ধন আর সড়ক অবরোধ হয়েছে। অবশেষে কাজ শুরু হলেও তা ইটের সলিংয়ে হবে এমটা তারা আশা করেননি।

যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম  বলেন, বর্তমানে মহাসড়কটির প্রায় ৩০ কিলোমিটার রাস্তায় আপাতত চলাচলের উপযোগী করতে ইটের সলিং ও কিছু জাইগায় পিচ খোয়ার কার্পেটিং কাজ হচ্ছে।
পরবর্তীতে টেন্ডারে উন্নত কাজ হবে। কিন্তু কবে নাগাত ওই কাজ শুরু হতে পারে তা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।