× Banner
সর্বশেষ
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর সভা জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে সরকারের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ফরিদপুরে লিচু চুরিতে বাধা, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ; এলাকায় হামলা-ভাঙচুর জমি নিয়ে বিরোধে সালথায় চাচা-ভাতিজার সংঘর্ষ, আহত ৪ শার্শায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৪৪ মে.টন সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ীর ব্যতিক্রমী দন্ডাদেশ 

ACP
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
মাদক ব্যবসায়ীর ব্যতিক্রমী দন্ডাদেশ 

 ঠাকুরগাঁওয়ে মো: আব্দুল্লাহ (৫০) নামে এক মাদক ব্যবসায়ির ভিন্নরকম দন্ডাদেশ প্রদান করে আদালত। গতকাল রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ি আব্দুল্লাহ’র ১৫ সালের একটি মামলা বিচারাধীন ছিল। প্রথমে আদালত তাকে ১ বছরের কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। পরক্ষনেই আসামীপক্ষের আইনজীবী এ্যাড. জাকির হোসেন আদালতের দৃষ্টি আকর্ষন করেন, যে আব্দুল্লাহ একজন গরীব কৃষক ও তার ২ মেয়ে পবিত্র কুরআনের হাফেজ।
একজন হেফজ সম্পন্ন করেছেন অন্যজনের প্রায় শেষের দিকে। “মাদক ব্যবসার জন্য তিনি দু:খিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী”।
পরে আদালত পূর্বের রায় পরিবর্তন করে আব্দুল্লাহকে প্রতিদিন ১ ঘন্টা করে ১ মাস অবধি আদালত চত্বরে “মাদক ব্যবসার জন্য আমি দু:খিত, লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী” ও “মাদক দেশ ও দেশের শত্রæ মাদক পরিহার করুন” এই লেখা সম্বলিত একটি ব্যানার প্রদর্শনের ভিন্নরকম এ আদেশ প্রদান করেন।
আব্দুল্লাহ জেলার রানীশংকৈল উপজেলার রাউথনগর গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে। ২০১৫ সাল থেকে মাদকের এ মামলায় বিচারাধীন ছিল।


এ ক্যটাগরির আরো খবর..